দিন কয়েক ধরেই বলিউডে বিষ্ণোই ত্রাস। টাইগার শ্রফের উপর হামলার চালিয়েই ক্ষান্ত হয়নি এই নিষিদ্ধ গোষ্ঠী। বরং রণবীর কাপুর,আমির খান, সঞ্জয় দত্তদের মতো বলিপাড়ার তাবড় তারকাদেরও ‘টার্গেট’ করেছিল। মঙ্গলবার হুমকি পান তুষার কাপুর (Tusshar Kapoor)। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই বিস্ফোরক অডিও বার্তায় হুমকি পান আয়ুষ্মান খুরানাও (Ayushmann Khurrana)। জোড়া হুমকিবার্তার পরই তদন্তে নেমেছিল মুম্বই পুলিশ। ওই অডিও ক্লিপের সূত্র ধরেই বুধসন্ধ্যায় পুলিশের জালে বেঙ্গালুরুর এক আইটি কর্মী।
মুম্বই পুলিশ সূত্রে খবর, নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে বলিউডের একাধিক তারকাকে অডিও বার্তায় হুমকি দিচ্ছিলেন ওই ব্যক্তি।
ধৃত ব্যক্তির নাম বৈভব মিশ্র। পেশায় তিনি একজন আইটি ইঞ্জিনিয়ার। খবর, বুধবার বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বই পুলিশ সূত্রে খবর, নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে বলিউডের একাধিক তারকাকে অডিও বার্তায় হুমকি দিচ্ছিলেন ওই ব্যক্তি। মুম্বই পুলিশ সূত্রে খবর,আয়ুষ্মান খুরানাকেও ভয়েস মেসেজে হুমকি দেওয়া হয়েছে। আর সেই অডিও ক্লিপে, ওই ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে কোটি টাকা দাবি করেছে। কে বা কারা এই ভয়েস মেসেজের নেপথ্যে, তদন্তে নেমেছিল পুলিশ। তদন্তকারীরা অডিও ক্লিপের ওই কণ্ঠস্বরের সঙ্গে সন্দেহভাজন ব্যক্তির কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখেছিলেন। সেসময়ে জানা যায়, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ইতিমধ্যেই পুলিশের রেকর্ডে রয়েছে।
তদন্তে নেমেই কেচো খুঁড়তে কেউটে! এহেন কর্মকাণ্ডের নেপথ্যে বেঙ্গালুরুর ওই আইটি কর্মীর যোগসূত্রে খুঁজে পায় পুলিশ।
অন্যদিকে মঙ্গলবারই মাত্র ২৪ ঘণ্টা আগে ৫ কোটি চেয়ে হুমকিফোন আসে তুষার কাপুরের কাছে। তাই দুই অভিনেতার কাছে আসা হুমকির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখছিলেন তদন্তকারীরা। একই সঙ্গে হুমকিবার্তাগুলির নেপথ্যে কোনও গ্যাং বা অন্ধকার জগতের কোনও ব্যক্তির হাত রয়েছে কিনা, সেটাও শনাক্ত করার চেষ্টা চালাচ্ছিল মুম্বই পুলিশ। আর সেই তদন্তে নেমেই কেচো খুঁড়তে কেউটে! এহেন কর্মকাণ্ডের নেপথ্যে বেঙ্গালুরুর ওই আইটি কর্মীর যোগসূত্রে খুঁজে পায় পুলিশ। এরপরই বুধসন্ধ্য়ায় বৈভব মিশ্রকে গ্রেপ্তার করে পুলিশ।