Hashtagintro

নাচতে নাচতে মৃত্যুর কোলে! ৯৭ বছরের জন্মদিনে ‘বেঁচে থাকার গানে’ই মৃত্যু বৃদ্ধের

এ যেন কোনও সিনেমার দৃশ্য! অথবা অবিকল এক স্বপ্নদৃশ্য! ৯৭ বছরের জন্মদিনে পার্টি করতে করতে, নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক বৃদ্ধ! সোশাল মিডিয়ায় শোরগোল এমনই এক ভিডিও ঘিরে। যদিও ভিডিওয় বৃদ্ধকে ঢলে পড়তে দেখা যায়নি, তবু পোস্টদাতার দাবি, ভিডিওয় যে দৃশ্য দেখা যাচ্ছে তার অব্যবহিত পরেই মারা যান তিনি। যদিও সংবাদ প্রতিদিন ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

ঘটনা লস অ্যাঞ্জেলসের। ভিটো নামের বৃদ্ধের প্রতিবেশী ইডেন ম্যালিনফ শেয়ার করেছেন এই আশ্চর্য মৃত্যুর কাহিনি! ২৪ বছরের ওই তরুণী জানিয়েছেন, তিনি পেশাদার কেক নির্মাতা। তাঁকে রেড ওয়াইন চকোলেট কেকের অর্ডারও দেন ওই বৃদ্ধ। সেই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ”গত সপ্তাহে ছিল ভিটোর ৯৭তম জন্মদিন। ভিটো বরাবরই কেতাদুরস্ত। হ্যালোউইনে জন্মদিনের পার্টির আয়োজন করলেছিলেন। আমি অবশ্যই ওঁর কথামতো কেকও বানিয়ে দিয়েছিলাম। জানতেও চেয়েছিলাম দীর্ঘদিন বেঁচে থাকার রহস্য কী। উনি সটান বলে দিলেন সস্তা মদ খাইনি বলেই।”

কিন্তু সকলকে চমকে দিয়ে পার্টি চলতে চলতেই মারা যান ভিটো। ইডেন বলছেন, ”দুর্ভাগ্যজনক, রাতটা ভালোভাবে শেষ হয়নি। ভিটোর প্রস্থানটা প্রচণ্ড নাটকীয়! ওঁকে বাছতে বললে উনিও এমন করেই প্রস্থানের পথই বেছে নিতেন। কাছের মানুষেরা ঘিরে রয়েছে, সকলে ওঁর দীর্ঘ জীবন কামনা করছে, বাজছে সাতের দশকের গান স্টেয়িং অ্যালাইভ, এই অবস্থায় উনি চলে গেলেন।”

নেটিজেনরা এমন ঘটনা বিহ্বল। একজন লিখেছেন, ‘একজন ৯৭ বছরের মানুষের এর থেকে ভালো মৃত্যু হতে পারে না। জীবনের উদযাপন করতে করতে, প্রিয় মানুষদের মাঝে এভাবে চলে যাওয়া…’ আরও অনেকেই অভিভূত এমন আশ্চর্য মৃত্যুর কথা শুনে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language