আজ মীন রাশির জাতক-জাতিকাদের মন আধ্যাত্মিক ও পরোপকারী কাজে নিয়োজিত থাকবে। অর্থ প্রাপ্তির যোগ চমৎকার। পাওনা টাকা আদায় হতে পারে। পারিবারিক জীবনে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তার প্রশংসায় বসরা পঞ্চমুখ হবেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে।
- শুভ রং: সোনালি
- শুভ সংখ্যা: ৩
- প্রতিকার: বটবৃক্ষে জল ঢালুন।
