স্কুলপড়ুয়াদের স্বাস্থ্যের দিকে নজর রেখে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুলে এবার মিড ডে মিল সরবরাহ করবেন ইসকনের অন্নমিত্র ফাউন্ডেশন। শনিবার এই মর্মে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতদিন কলকাতার কয়েকটি সরকারি স্কুলে ইসকনের মিড ডে মিল দেওয়া হতো পড়ুয়াদের। এবার ধাপে ধাপে সমস্ত স্কুলে তা চালু হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রের পিএম পোষণ প্রকল্পের আওতায় আনা হচ্ছে রাজ্যের সব স্কুলকে। তারই অংশ হিসেবে নয়া পদক্ষেপ।

এতদিন কলকাতার হাতে গোনা সরকারি স্কুলে মিড ডে মিল সরবরাহ করত অন্নমিত্র ফাউন্ডেশন। এবার রাজ্যের সমস্ত জেলায় পিএম পোষণ প্রকল্পের আওতায় স্কুলে খাবার সরবরাহের জন্য অন্নামৃত ফাউন্ডেশনকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে একসঙ্গে সব জেলায় এই ব্যবস্থা চালু হবে না। ধাপে ধাপে তা কার্যকর করা হবে।
রাজ্যে নতুন সরকার আসার পর মিড ডে মিল সরবরাহের ক্ষেত্রে নয়া নিয়ম চালু হয়। স্কুলপড়ুয়াদের পুষ্টির জোগান দিতে ইসকনকে দেওয়া হয়েছিল মিড ডে মিলের দায়িত্ব। আগস্ট মাসে কলকাতার সরকারি স্কুলগুলিতে তা চালু হয়। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেসময়ই ঘোষণা করেছিলেন, পরীক্ষামূলকভাবে তা চালু করা হলেও ধাপে ধাপে রাজ্যের সমস্ত জেলায় মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হবে। মাঝে হাওড়া, পূর্ব মেদিনীপুরের সরকারি স্কুল মিড ডে মিল দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করেও তা প্রত্যাহার করে নেওয়া হয়।
এবার কালীপুজোর আগে মিড ডে মিল নিয়ে নয়া বিজ্ঞপ্তি দিল রাজ্য সরকার। এতদিন কলকাতার হাতে গোনা সরকারি স্কুলে মিড ডে মিল সরবরাহ করত অন্নমিত্র ফাউন্ডেশন। এবার রাজ্যের সমস্ত জেলায় পিএম পোষণ প্রকল্পের আওতায় স্কুলে খাবার সরবরাহের জন্য অন্নামৃত ফাউন্ডেশনকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে একসঙ্গে সব জেলায় এই ব্যবস্থা চালু হবে না। ধাপে ধাপে তা কার্যকর করা হবে। বিজ্ঞপ্তিতে আরও একটি জরুরি বিষয় উল্লেখ করা হয়েছে। এই মিড ডে মিল প্রস্তুত করতে কেন্দ্রীয় রান্নাঘর বা সেন্ট্রাল কিচেনের উপযুক্ত জায়গা চিহ্নিত করতে হবে। তার জন্য অন্নমিত্র ফাউন্ডেশনকে সহযোগিতা করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। তবে একটি প্রশ্ন এখনও রয়ে গেল। মিড ডে মিলে ডিম কি ইসকনই সরবরাহ করবে নাকি তা স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব, তা নিশ্চিত নয় এখনও।
