Hashtagintro

প্রাক্তন সঙ্গী নিয়ে মুখ খুললেন দেবাংশুর হবু স্ত্রী, দীর্ঘ পোস্টে কী লিখলেন মেঘনা?

তৃণমূলের ভরাডুবির পর রাজনীতি থেকে কার্যত সন্ন্যাস নিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। তবে বাগদানের খবর প্রকাশ্যে আসতেই ফের শিরোনামে তিনি। তাঁর হবু স্ত্রী মেঘনার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে জোর কাটাছেঁড়া। এবার তা নিয়ে সোশাল মিডিয়ায় মুখ খুললেন মেঘনা।

মেঘনা দীর্ঘ পোস্টে পুরনো সম্পর্ক নিয়ে লেখেন, “আমি বছরখানেকের বেশি সময় আগে পারস্পরিক সম্মতির ভিত্তিতে প্রাক্তন সঙ্গীর সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই সম্পর্ক শেষ করি।” দেবাংশু সম্পর্কে তিনি জানান, দেবাংশু তাঁর বহু পুরনো বন্ধু। জীবনের সমস্ত চড়াই উতরাইয়ের সঙ্গী। নির্বাচন পরবর্তী উত্তাল সময়েও নাকি দেবাংশুর হাত শক্ত করে ধরে রেখেছিলেন মেঘনা।

কেন সোশাল মিডিয়া প্রোফাইল লক করে রেখেছিলে, তাও স্পষ্ট করেন মেঘনা। তাঁর দাবি, সকলের মতো তাঁরও অতীত রয়েছে। সেই অতীতের দায়ভারও তিনি নিজেই বহন করেন। তা সত্ত্বেও তাঁদের সম্পর্ক নিয়ে সকলে যেভাবে কাটাছেঁড়া করছেন। সেই ক্লান্তিকর এবং কষ্টদায়ক অধ্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পোস্টের একেবারে শেষের দিকে মেঘনার আর্জি, “সকলের গোপনীয়তাকে সম্মান করুন। নিজে বাঁচুন এবং অন্যকেও বাঁচতে দিন। আর যদি তা না পারেন, তবে দয়া করে এড়িয়ে যান।”

বলে রাখা ভালো, দেবাংশুর হবু স্ত্রী মেঘনা উত্তরপাড়ার বাসিন্দা। বছর পাঁচেক আগে দেবাংশুর সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই সময় তিনি বিমান সেবিকা হিসেবে কাজ করতেন। তারপর অন্য চাকরির জন্য বেশ কয়েকবছর দুবাই ছিলেন তরুণী। বছর খানেক আগে কলকাতা ফেরেন তিনি। এরপরই প্রেমপর্বের শুরু। রবিবার একেবারে ব্যক্তিগত পরিসরে মিটেছে আশীর্বাদ পর্ব। মেনুতে ছিল একেবারে বাঙালি খাবার। আগামী ফেব্রুয়ারিতে সামাজিক বিয়ে সারবেন তাঁরা।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language