Hashtagintro

জমে মামলার পাহাড়! কাজের সময় বাড়ল হাই কোর্টে, বিচারপতি বাড়ানোর দাবি আইনজীবীদের

বাড়ছে কলকাতা হাই কোর্টের কাজের সময়সীমা। এবার থেকে হাই কোর্টের ফুল কোর্ট রেফারেন্স আর দুপুর ৩ টে ১৫ মিনিটে নয়। তার পরিবর্তে ৪ টে ১৫ মিনিটে ফুল কোর্ট রেফারেন্স করা হয়েছে। হাই কোর্ট প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বিচারপ্রার্থী ও বিচারব্যবস্থার সুবিধে হবে বলেই মত আইনজীবী মহলের।  যদিও ক্ষোভ প্রকাশ করে হাই কোর্টের আইনজীবীদের একাংশের মত, শুধু সময় বাড়ালেই হবে না। সেই সঙ্গে, হাই কোর্টের বিচারপতির সংখ্যাও বাড়াতে হবে।

আইনজীবীদের একাংশের দাবি, যেখানে হাই কোর্টের স্বাভাবিক বিচারপতি আসন ৭২ জন। সেখানে ৪৯ জন বিচারপতি রয়েছেন। যা তুলনায় অনেক কম। এর জেরেই মামলার পাহাড় জমছে বলেই জানান তাঁরা। আইনজীবীদের বক্তব্য, জমে থাকা মামলার চাপ কমাতে বিচারপতির সংখ্যা বাড়াতে হবে।

প্রায় ২৫০ বছরের ইতিহাসে প্রথম বদল আসছে কলকাতা হাই কোর্টে। বিচারপতিদের অবসরের সময় আয়োজিত বিশেষ আনুষ্ঠানিক সভাকে ফুল কোর্ট রেফারেন্স বা বিদায়ী সংবর্ধনা বলা হয়। এতদিন এই ফুল কোর্ট রেফারেন্স হয়ে আসছে দুপুর ৩ টে ১৫ মিনিট পর্যন্ত। কিন্তু কোর্টের কাজের সময়সীমা বাড়ানোর জন্য ৩ টে ১৫-র পরিবর্তে ৪ টে ১৫-য় ফুল কোর্ট রেফারেন্স করা হয়েছে। বিচারপতি অপূর্ব সিনহা রায় অবসর নিতে চলেছেন এই মাসেই। তার জন্যই ফুল কোর্ট রেফারেন্স ডাকা হয়েছে বিকেল ৪ টে ১৫ য়। তবে এই সিদ্ধান্ত নিয়ে একাংশ সমর্থন করলেও কেউ কেউ বলছেন যে এত বছরের একটা ইতিহাস সেটা বদলানো হচ্ছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language