Hashtagintro

আইপিএল থেকে আন্তর্জাতিক ম্যাচ, অনলাইনে কোটি টাকার বেটিং চক্র! অশোকনগরে গ্রেপ্তার ১

আইপিএল থেকে আন্তর্জাতিক ফুটবল। বিভিন্ন খেলার ম্যাচ ঘিরে অনলাইনে কোটি টাকার বাজির কারবার! উত্তর ২৪ পরগনার অশোকনগরে এমনই একটি বেটিং চক্রের হদিশ পেল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে প্রসেনজিৎ ঘোষ ওরফে বুড়ো নামে এক ব্যক্তিকে। বৃহস্পতিবার ভৈরবতলায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি মোবাইল ফোন। বারাসত আদালতে পেশ করা হলে ধৃতকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে প্রসেনজিতের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন বেটিং সংক্রান্ত তথ্য মেলে। সূত্রের দাবি, একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে চলত এই কারবার। জুয়াড়িদের আইডি ও পাসওয়ার্ড তৈরি করে দিত এজেন্টরা। সেই পরিচয়ে ওয়েবসাইটে লগইন করে এজেন্টের কাছে টাকা জমা দিলেই মিলত বাজি ধরার সুযোগ। প্রসেনজিতের হয়ে এজেন্টরা টাকা সংগ্রহ করত বলেই সূত্রের খবর। ম্যাচে জিতলে মিলত জেতার টাকা, হারলে খোয়াতে হত বাজির অর্থ।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে প্রসেনজিতের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন বেটিং সংক্রান্ত তথ্য মেলে। সূত্রের দাবি, একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে চলত এই কারবার। জুয়াড়িদের আইডি ও পাসওয়ার্ড তৈরি করে দিত এজেন্টরা। সেই পরিচয়ে ওয়েবসাইটে লগইন করে এজেন্টের কাছে টাকা জমা দিলেই মিলত বাজি ধরার সুযোগ। প্রসেনজিতের হয়ে এজেন্টরা টাকা সংগ্রহ করত বলেই সূত্রের খবর। ম্যাচে জিতলে মিলত জেতার টাকা, হারলে খোয়াতে হত বাজির অর্থ। অভিযোগ, আইপিএল ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এবং বিভিন্ন দেশের ক্রিকেট লিগের ম্যাচ ঘিরে বেটিং চলত। গুরুত্বপূর্ণ ম্যাচে কোটি টাকার লেনদেনও হত।

শুধু অশোকনগর নয়, বারাসত, মধ্যমগ্রাম ও হাবড়াতেও একাধিক বেটিং চক্র সক্রিয় রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের নেটওয়ার্ক কতদূর বিস্তৃত, কারা এজেন্ট এবং অন্য চক্রের সঙ্গে যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বারাসত জেলা পুলিশ সুপার জে মার্সি জানান, অশোকনগরের ঘটনায় তদন্ত চলছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যান্য বেটিং চক্রের খোঁজেও তদন্ত চালাচ্ছে পুলিশ।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language