দিন কয়েক আগে ‘চিকেনস নেকে’র অদূরেই সিকিমে দেখা গিয়েছিল চিনা বিমান। সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। এবার উত্তরবঙ্গে গ্রেপ্তার বাংলাদেশি যুবক। অভিযোগ, ওই যুবক পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করেন। পর্যটক হিসেবে উত্তরবঙ্গে এসেছিলেন তিনি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-এর হাতে গ্রেপ্তার হয়েছেন ওই যুবক। প্রশ্ন উঠেছে, পর্যটকের বেশে ‘চিকেনস নেক-এর তথ্য জোগাড় করছে পাকিস্তান? ঘটনায় সেই প্রশ্নও উসকে দিয়েছে। ধৃত ওই সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
পকেট থেকে উদ্ধার একটি ভিজিটিং কার্ডে লেখা নাম অনিল আসগর কালহোরো। পরিচিতি, ঢাকার পাকিস্তান হাইকমিশনে কর্মরত পাকিস্তানি কূটনীতিক। বৃহস্পতিবার বিকেলে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় ‘ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি’-র (এনআইএ) হাতে বাংলাদেশের কুড়িগ্রামের ওই যুবক গ্রেপ্তার হয়েছেন। তল্লাশি চালাতে ওই রহস্যময় ভিজিটিং কার্ড মিলেছে। গ্রেপ্তার করা হয় তাঁকে। ধারাবাহিক জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে ধৃত যুবক। তদন্তকারীদের জানান, তাঁর নাম হোসেন মহম্মদ সেলিম, বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা।
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন সামরিক ঘাঁটিতে রেইকি চালিয়েছেন যুবক! বাগডোগরা-হাসিমারার মতো স্পর্শকাতর এলাকায় ছিল তাঁর গতিবিধি। বৃহস্পতিবারের ঘটনায় স্বভাবতই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন সামরিক ঘাঁটিতে রেইকি চালিয়েছেন যুবক! বাগডোগরা-হাসিমারার মতো স্পর্শকাতর এলাকায় ছিল তাঁর গতিবিধি। বৃহস্পতিবারের ঘটনায় স্বভাবতই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, চোখে ধুলো দিয়ে ‘চিকেনস নেক’ অর্থাৎ ‘শিলিগুড়ি করিডর’-এর তথ্য জোগাড় করতে এখন কি বাংলাদেশিদের ‘তুরুপের তাস’ সাজিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই! প্রসঙ্গত, প্রায় দু’মাস আগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পাক গুপ্তচর সংস্থার এজেন্ট সন্দেহে দিনহাটার বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ছিল সাইফুল হক, নূর নাসিরুদ্দিন মিয়া, মিঠু রহমান ও রাশিদুল হক।
কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযোগ, ধৃত চারজন ভারতীয় সিম কার্ড সংগ্রহ করে বাংলাদেশ ও নেপালের হয়ে পাকিস্তানে পাঠাত। পরবর্তীতে সিম কার্ডগুলো ভারতবিরোধী কাজে ব্যবহার করা হত। দিনহাটায় ধৃত চারজনের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে চ্যাংড়াবান্ধায় ধৃত সালিমের যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে এনআইএ। পাশাপাশি পরপর আইএসআই এজেন্ট বাংলাদেশি নাগরিক গ্রেপ্তারের ঘটনায় কোচবিহার জেলার সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবারের ঘটনার পর ভারত-বাংলাদেশ সীমান্তে যাতায়াত, বিদেশি নাগরিকদের গতিবিধি এবং সন্দেহজনক যোগাযোগের ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেলিমকে নজরদারিতে রাখা হয়েছিল। কোচবিহার পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে পর্যটক ভিসায় সেলিম ভারতে প্রবেশ করে। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোচবিহার জেলা পুলিশকে সতর্ক করে। এরপরই পুলিশি নজরদারি শুরু হয়।
জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সেলিমকে নজরদারিতে রাখা হয়েছিল। কোচবিহার পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে পর্যটক ভিসায় সেলিম ভারতে প্রবেশ করে। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোচবিহার জেলা পুলিশকে সতর্ক করে। এরপরই পুলিশি নজরদারি শুরু হয়। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে ফেরার পথে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাওয়ার সময় এনআইএ আধিকারিকরা সেলিমকে আটক করে মেখলিগঞ্জ থানায় নিয়ে যায়। সেখানে রাতভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় এনআইএ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, আইবি, বিএসএফ-এর গোয়েন্দা শাখা এবং কোচবিহার জেলা পুলিশের কর্তারা।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সেলিমের গতিবিধি সম্পর্কে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে আগে থেকেই তথ্য ছিল। ধৃত বাংলাদেশি যুবকের কাছ থেকে উদ্ধার ভিজিটিং কার্ডে আনিল আসগর নামে ঢাকার পাকিস্তান হাইকমিশনে কর্মরত পাকিস্তানি কূটনীতিকের নাম মিলেছে! ঘটনায় পাকিস্তান যোগ স্পষ্ট হয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা। পাক গুপ্তচর সংস্থার এজেন্ট হয়ে তথ্য জোগাড় করতে ট্যুরিস্ট ভিসায় ভারতে ঢুকে বাগডোগরা-হাসিমারার মতো ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন ওই যুবক! ওই যুবক কী তথ্য পাচার করেছিলেন? আরও কী উদ্দেশ্যে ভারতে এসেছিলেন, কোথায় কোথায় কাদের সঙ্গে যোগাযোগ করেছেন? সেই বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে সেলিমকে পাকড়াও করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
