ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। দেশের উচ্চশিক্ষায় অন্যতম নামী বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের এবার প্ল্যাটিনাম জয়ন্তী অর্থাৎ ৭৫ বছর। তবে এই প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের জন্য বাংলাকেই বেছে নিলেন প্রধানমন্ত্রী। শনিবার আইআইটি, খড়গপুরের অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পড়ুয়াদের সঙ্গে আলোচনার পাশাপাশি ভবিষ্যতের আইআইটির শিক্ষা ও কার্যপদ্ধতির দিকনির্দেশ দেবেন তিনি। শনিবার প্রথমার্ধ্বে প্রায় দেড় ঘণ্টার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। এই উদযাপন ঘিরে প্রস্তুতি তুঙ্গে আইআইটি খড়গপুরে।
আইআইটির ৭৫ বছর উপলক্ষে কেন্দ্রের তরফে একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচিত হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। তারপর সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী মোদির ভাষণ। ১১টায় আইআইটি খড়গপুরের অনুষ্ঠান শেষে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। গোটা অনুষ্ঠানের সূচি জানিয়েছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী।
একগুচ্ছ কর্মসূচি নিয়ে আগামী ২১ নভেম্বর, শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি। সূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টা ৪৫ নাগাদ আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে অবতরণ করার কথা তাঁর। এই আইআইটি-তেই প্রথম চালু হয়েছে ডাক্তারি কোর্স। সেই চত্বর ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। ১০টা ১৫ নাগাদ আইআইটি খড়গপুরের নেতাজি অডিটোরিয়ামে অনুষ্ঠানের হাজির হবেন তিনি। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীরাও থাকবেন। সকলকে মঞ্চে স্বাগত জানানো হবে। এরপর হবে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান। আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী তাঁকে সংবর্ধনা দেওয়ার পর বক্তব্য রাখবেন। এরপর একে একে ভাষণ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানের পরবর্তী অংশে আইআইটির ৭৫ বছর উপলক্ষে কেন্দ্রের তরফে একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচিত হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। তারপর সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রী মোদির ভাষণ। ১১টায় আইআইটি খড়গপুরের অনুষ্ঠান শেষে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। গোটা অনুষ্ঠানের সূচি জানিয়েছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী। এর আগে ২১ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজ্য সফরের কারণ হিসেবে শোনা গিয়েছিল মেট্রো প্রকল্প উদ্বোধনের কথা। নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো পথ চালু হবে তাঁর হাত ধরে, এমনই জল্পনা চলছিল নানা মহলে। কিন্তু তা একেবারেই নয়। প্রধানমন্ত্রী আসছেন আইআইটি, খড়গপুরের অনুষ্ঠানে যোগ দিতে।
