দেশের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর পার করেছেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে দিল্লিতে বিশেষ অনুষ্ঠানে মোদির মুখে গীতার বাণী। কর্মই তাঁর কাছে সব। সেই প্রসঙ্গে তাঁর মুখে শ্রীঅরবিন্দ ও স্বামী বিবেকানন্দর কথা। তাঁদের বাণী উল্লেখ করে মোদি বলেন, ‘আমরা অগ্নিসন্তান।’
বুধবার সকালে দিল্লির সরোজিনী নগরের শ্রীবিনায়ক মন্দিরে পুজো দেন মোদি। সোশাল মিডিয়ায় সেই ছবি দিয়ে তিনি লেখেন, ‘আমি শ্রী গণেশের কাছে দেশের সবার সুস্বাস্থ্য কামনা করেছি। বিঘ্নহর্তার আশীর্বাদে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।’ এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ‘মেক ইন ইন্ডিয়া’র শ্লোগান তুলে ধরেন। একসময় দেশের যা পরিস্থিতি ছিল, সেখান থেকে কীভাবে ধারাবাহিক উন্নতি এসেছে, সেই কথা জানান প্রধানমন্ত্রী। তবে এখানেই শেষ নয়। ২০৪৭-র মধ্যে ‘উই উইল ডু ইট’ স্লোগানে বিকশিত ভারতের আশা দেখান।
মোদি বলেন, “আমাদের হৃদয়ে একটাই সংকল্প থাকা উচিত, আমাদের ভারতের প্রাচীন গৌরব ফিরিয়ে আনতে হবে। যে ভারত একসময় বিশ্বের অর্থনীতির নেতৃত্ব করত। যে ভারতকে গোটা বিশ্ব দেখে অবাক হত। কিন্তু সময়ের চাকা বদলে যায়। পরাধীনতায় জর্জরিত হয়ে আমরা পিছিয়ে গিয়েছি। ভারতের বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে। অভাব, দুর্ভিক্ষ, বিদেশি আক্রমণ আমাদের সম্মান ও গৌরবে আঘাত হেনেছে। কিন্তু মা ভারতীর সন্তানদের সাহস নষ্ট হয়নি। নতুন কোনও মহাপুরুষ আমাদের পথ দেখিয়েছেন।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
