Hashtagintro

রাজস্থানের জঙ্গলে আরডিএক্স, পাকিস্তান থেকে ড্রোনে বিস্ফোরক পাচার, বিরাট নাশকতার ছক!

দীর্ঘদিন ধরেই পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের সীমান্ত অঞ্চল দিয়ে মাদক ও অস্ত্র পাচারের চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা। এবার রাজস্থানের ভারত-পাক সীমান্তে শ্রীগঙ্গানগর সেক্টরে উদ্ধার হল আইইডি, আরডিএক্সের মতো শক্তিশালী বিস্ফোরক। পুলিশের সন্দেহ, ড্রোনের মাধ্যমে ওই বিস্ফোরক ও অস্ত্র ভারতীয় ভূখণ্ডে পাঠানো হয়েছিল।

তদন্তকারীদের অনুমান, গোটা ভারতেই এটা উৎসবের মরশুম। ভিড় অঞ্চলে বড়সড় নাশকতার ছক ছিল পাক মদতপুষ্ট জঙ্গিদের। যদিও অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে আপাতত ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। তদন্তকারীরা জানাচ্ছেন, ১২ এবং ১৩ অক্টোবরের রাতে তিনটি ড্রোন সীমান্তের আশপাশে ঘোরাফেরা করছিল। সেগুলি পাকিস্তানের দিক থেকে ভারতে ঢুকেছিল। মনে করা হচ্ছে ওই ড্রোন থেকেই বিস্ফোরক এবং অস্ত্র ফেলা হয়। নিরাপত্তা বাহিনী সেগুলিকে গুলি করে নামানোর চেষ্টা করতেই সেগুলি পাকিস্তানে পালানোর চেষ্টা করে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে স্থানীয় দুই যুবক সীমান্তের কাছে জঙ্গলে কয়েকটি প্যাকেট পড়ে থাকতে দেখেন। তাঁরাই পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে বিস্ফোরক ও অস্ত্র ভর্তি প্যাকেটগুলি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, তিনটি প্যাকেট থেকে সাড়ে ৭ কেজি আরডিএক্স উদ্ধার হয়েছে। এছাড়াও ডিটোনেটর, টাইমার, রেডিমেড বোমা, তুরস্কের তৈরি জিগানা পিস্তল এবং ৮৬৭টি কার্তুজ পাওয়া গিয়েছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language