Hashtagintro

আওয়ামি-আক্রোশে জ্বলছে বাংলাদেশ, তারেকের মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ‘মোদির দূত’ দীনেশ

হাসিনা প্রত্যাবর্তনের প্রাক্কালে আওয়ামি লিগের আস্ফালনে অগ্নিগর্ভ বাংলাদেশ। একাধিক শহরে অস্ত্রশস্ত্র নিয়ে পথে লিগ সদস্যরা। শাসকদল বিএনপি বিপন্ন। তাদের দলীয় কার্যালয় থেকে শুরু করে জনপ্রতিনিধিদের উপর হামলা চলছে। তারেক রহমান সরকার সেনা, পুলিশ নামিয়েও তার মোকাবিলায় ব্যর্থ। এই পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠক হয়ে গেল ঢাকায়। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দেখা করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে। তবে এবিষয়ে বিদেশমন্ত্রক বিশেষ মুখ খুলতে চায়নি।

বৃহস্পতিবার ঢাকার বিদেশ মন্ত্রকে খলিলুর রহমান ও দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘‘খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন। সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বোঝার চেষ্টা করেছি। কারণ রাষ্ট্রসংঘের সংস্কার সবার অভিন্ন স্বার্থের বিষয়।’’

বৃহস্পতিবার ঢাকার বিদেশ মন্ত্রকে খলিলুর রহমান ও দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ হয়। ওই সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘‘খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন। সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী করা যেতে পারে, তা বোঝার চেষ্টা করেছি। কারণ রাষ্ট্রসংঘের সংস্কার সবার অভিন্ন স্বার্থের বিষয়।’’ দীনেশ ত্রিবেদী বলেন, ‘‘রাষ্ট্রসংঘ অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক সংস্থা। এ বিষয়ে খলিলুর রহমানের অভিজ্ঞতা জানার আগ্রহ ছিল। আমার জন্য এটি শেখার সুযোগও ছিল। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আমাকে ডাকায় এবং সময় দেওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’
অবশ্য বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে নারাজ ‘মোদির দূত’। বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎটি সৌজন্যের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের দায়িত্বের বিষয়টিই এ সাক্ষাতের মূল প্রেক্ষাপট ছিল।

এছাড়া বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এদিন সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ইংল্যান্ডের হাইকমিশনার সারা কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চিনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্রের ‘থ্যাংকস গিভিং ডে’ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই তাঁর এই সাক্ষাৎ। এ সময় দু’দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইংল্যান্ডের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language