Hashtagintro

এবার স্বরূপনগর, মেয়েকে লাগাতার ‘ধর্ষণ’ সৎ বাবার! অসুস্থ হয়ে থানায় অভিযোগ জানাল নির্যাতিতা

সৎ নাবালিকাকে মেয়েকে ধর্ষণ! লাগাতার যৌন নির্যাতন, অত্যাচারের কথা কাউকে জানালে খুনের হুমকির অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। নির্যাতনের জেরে অসুস্থ হয়ে পড়ে কিশোরী। তারপরই বিষয়টি সামনে আসে। থানায় অভিযোগ জানিয়েছে নির্যাতিতা। গ্রেপ্তার সৎ বাবা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই যুবক তার নাবালিকা সৎ মেয়ের উপর যৌন নির্যাতন চালাত। খুনের হুমকি দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। তারপরই বিষয়টি সামনে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বরূপনগর থানা এলাকার বাসিন্দা বছর ৩৫-এর যুবক দ্বিতীয় বিয়ে করেন। যে যুবতীর সঙ্গে অভিযুক্তের বিয়ে হয়, তাঁর এক নাবালিকা কন্যা রয়েছে। নাবালিকা মেয়েকে নিয়েই শ্বশুরবাড়িতে থাকতেন যুবতী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই যুবক তার নাবালিকা সৎ মেয়ের উপর যৌন নির্যাতন চালাত। খুনের হুমকি দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। তারপরই বিষয়টি সামনে আসে। এরপরই নির্যাতিতা নিজেই স্বরূপনগর থানায় গিয়ে সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানায়।

অভিযোগ পেয়ে তদন্ত শুরু পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকার মা ও পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে বসিরহাট জেলা হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। ধৃত সৎ বাবাকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে,বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।

উল্লেখ্য,রবিবার রাতে মায়ের মৃত্যুর পর নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ। কয়েক বছর আগে মৃত্যু হয়েছে নাবালিকার মায়ের। তারপর থেকে বাবার কাছেই থাকত নাবালিকা। বর্তমানে ওই নাবালিকা একাদশ শ্রেণির ছাত্রী। অভিযোগ, মায়ের মৃত্যুর পর থেকে প্রায় ২ বছর ধরে নিজের বাবা লাগাতার ধর্ষণ করেছে তাকে। এতদিন ভয়ে কাউকে কিছু জানাতে পারেননি নির্যাতিতা। সম্প্রতি পাশের গ্রামের এক মাসির কাছে সবটা জানায় সে। এরপর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এবার স্বরূপনগর থানা এলাকায় মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল সৎ বাবা। 

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language