Hashtagintro

ওজন বৃদ্ধিতে হাসির খোরাক, মাতৃত্বের ভারে শেষ কেরিয়ার! নীরবতা ভেঙে আত্মবিশ্বাসী হওয়ার পাঠ ক্যাটরিনার

মা হওয়ার পর ওজন বৃদ্ধির জন্য ক্যাটরিনা কাইফের শরীরী গড়ন নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই! মাসখানেক আগে কুক্কু কোহলির শেষকৃত্যের সময় প্রথম নায়িকার শরীরী গড়ন নিয়ে চর্চা শুরু হয়। সেই চর্চা আরও জোরাল হয় আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর। আক্রমণাত্মক বাক্যবাণের বহর যেন কিছুতেই থামছিল না। উঠতে-বসতে খোঁটা শুনতে হয়েছে শাহরুখ-সলমনদের হিট নায়িকাকে। মাতৃত্বের পর শারীরিক পরিবর্তনের জন্য কেরিয়ার শেষ, এমন কটাক্ষেও বিদ্ধ হয়েছেন ‘চিকনি চামেলি’। এহেন পরিস্থিতিতে ক্যাটরিনার ঢাল হয়ে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা। সেসময় একটি শব্দও খরচ করেননি ক্যাটরিনা কাইফ। তবে নিজের বিউটি ব্র্যান্ডের বর্ষপূর্তিতে নিন্দুকদের ‘সবক’ শেখালেন নতুন মা ক্যাটরিনা।

সৌন্দর্যের মাপকাঠি, আত্মবিশ্বাস এবং শরীরচর্চা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন। তাঁর মতে, সোশাল মিডিয়ার নেতিবাচক মন্তব্যে কখনই প্রভাবিত হওয়া উচিত নয়। নিজের জীবনদর্শন নিয়ে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন। অচেনা-অজানা ব্যক্তিদের মতামতের তুলনায় সময়ের সঙ্গে পরিবর্তনকে মেনে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আত্মবিশ্বাস, প্রকৃত সৌন্দর্য। লন্ডনে নিজের বিউটি ব্র্যান্ডের এক বছর পূর্তিতে সৌন্দর্য নিয়ে কথোপকথনের সময়ই সোশাল মিডিয়ার প্রভাব নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন ক্যটারিনা।

ক্যাটরিনা কাইফ

তাঁর কথায়, “সোশাল মিডিয়ায় কী বলা হচ্ছে সেটা যেন কখনই আমাদের আত্মসম্মান এবং মূল্যবোধকে প্রভাবিত না করে। এবিষয়ে প্রত্যেকের সত্যিই সতর্ক থাকা দরকার। কারণ, সেখানে নানা মুনির নানা মত। আপনি যদি প্রত্যেকের মতামত অনুযায়ী চলার চেষ্টা করেন তাহলে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন। সমালোচনার ভয়ে নিজের সিদ্ধান্ত নেওয়া থেকে সরে আসা উচিত নয়।”

সমালোচনার প্রভাব নিয়ে ক্যাটরিনার উপলব্ধি, “এমন সময় আসবে যখন গোটা পৃথিবীর কাছে আপনি আলোচনার বিষয়বস্তু বহয়ে উঠবেন। আবার এমন সময়ও আসবে যখন আপনাকেই নিজের সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠতে হবে। সমালোচনাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে গেলে জীবনে এগিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়ত।” নিজেকে ভালোবাসা এবং জীবনের বিভিন্ন পর্যায়ে নিজের পরিবর্তনকে মেনে নেওয়ার গুরুত্বও তুলে ধরেন ক্যাটরিনা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by kim kaur mann (@kimmmann_)

তাঁর মতে, “এমন দিন আসতে পারে যখন নিজেকে দারুণ সুন্দরী ও আত্মবিশ্বাসী মনে হবে। আবার উলটোটাও হতে পারে যখন নিজের চেহারা বা নিজেকে নিয়ে মনে নানা সংশয় তৈরি হবে। ওই সময়ে আত্মবিশ্বাসী থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” ক্যাটরিনার এই বক্তব্য সামনে আসতেই ইতিবাচক প্রতিক্রিয়া অনুরাগীমহলে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language