Hashtagintro

চাকরির টোপ দিয়ে মহিলাদের বাড়িতে ডেকে পাঠাতেন তৃণমূল নেতা! দুর্গাপুরে বিক্ষোভ বিজেপির

চাকরির টোপ, লক্ষ লক্ষ টাকা লেনদেন, এমনকী কাজ পাইয়ে দেওয়ার নাম করে মহিলাদের বাড়িতে ডেকে পাঠানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে! একের পর এক বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের গোপাল মাঠ এলাকা। দুর্গাপুর নগরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ সদস্য অমিতাভ ওরফে জহর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়া ও প্রতারণার অভিযোগ তুলে তাঁর বাড়ি ঘেরাও করল বিজেপি। বিক্ষোভে শামিল হন এলাকার কয়েকশো মহিলা। তাঁদের স্লোগান ও বিক্ষোভে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার বেকার যুবক-যুবতীদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হত। বিশেষ করে কাজের খোঁজে থাকা মহিলাদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে পাঠানোর অভিযোগও উঠেছে প্রাক্তন মেয়র পারিষদ সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, কারও কাছ থেকে কয়েক হাজার টাকা, আবার কারও কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হলেও শেষ পর্যন্ত চাকরি মেলেনি। চাকরির আশায় টাকা দিয়ে এখন সর্বস্বান্ত হওয়ার মুখে বহু পরিবার। দীর্ঘদিন ধরে এই প্রতারণার অভিযোগে ক্ষোভ জমছিল এলাকার বাসিন্দাদের মধ্যে। সেই ক্ষোভই এদিন কার্যত বিক্ষোভের আকার নেয়। মঙ্গলবার সন্ধ্যায় অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জড়ো হন এলাকার বহু মহিলা। তাঁদের অভিযোগ, চাকরির আশায় দিনের পর দিন অপেক্ষা করেও কোনও সুরাহা হয়নি। টাকা ফেরত চেয়েও মেলেনি। ফলে বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও তোলেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, অভিযোগের যথাযথ তদন্ত করে ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। বিক্ষোভকারী বাণী বাগদী বলেন, “চাকরি দেওয়ার নাম করে অমিতাভ বন্দ্যোপাধ্যায় টাকা নিতেন। এলাকার বেকার মহিলারা কাজের খোঁজে গেলে তাঁদের বাড়িতে ডেকে পাঠানো হত। লক্ষ লক্ষ টাকা নিয়েও অনেককে চাকরি দেওয়া হয়নি। বহু মানুষ প্রতারণার শিকার হয়েছেন। আমরা চাই, অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করা হোক। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।”

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language