Hashtagintro

চিনা চরের সঙ্গে পরকীয়া! ভারতীয়দের ১০০ কোটি ‘চুরি’ করা টেক সংস্থার সিইওকে নিয়ে হইচই

আচমকাই ভারতীয় বিনিয়োগকারীদের থেকে উধাও হয়ে গেল ১০০ কোটি টাকা। অনুমতি ছাড়া, যাচাই না করেই বিপুল অঙ্কের শেয়ার কিনে নিল এমন একটি চিনা সংস্থা যার কিনা সে অর্থে কোনও অস্তিত্ব নেই। গোটা বিষয়টি নিয়ে চর্চা শুরু হতেই প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। যেসব সংস্থা থেকে ভারতীয়দের শেয়ার বিক্রি হয়েছে বেআইনিভাবে, মুখ খুললেন তার মধ্যে অন্যতম এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। জানালেন, এক চিনা চরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন তিনি।

মাসখানেক আগে অভিযোগ ওঠে, এনভিডিয়া, অ্যাপল, অ্যামাজন, টেসলা, অ্যালফাবেটের মতো সংস্থায় বিনিয়োগকারী ভারতীয়দের ১০০ কোটির সম্পদ স্রেফ উড়ে গিয়েছে। তাঁদের অনুমতি ছাড়াই বিক্রি করা হয়েছে শেয়ার। এমনকী শেয়ার বিক্রির জন্য যে যাচাই প্রক্রিয়া থাকে সেটাও করা হয়নি। মাত্র ২ থেকে ১৫ মিনিটের মধ্যে শেয়ার বিক্রি হয়ে গিয়েছে বলে অভিযোগ। গোটা বিষয়টিতে আঙুল ওঠে বেঙ্গালুরুর ফিনটেক সংস্থা স্টক্যালের দিকে। এই সংস্থার মাধ্যমেই মার্কিন সংস্থায় শেয়ার কিনতেন ভারতীয়রা। ১০০ কোটির লোকসানের পর সেবি-সহ একাধিক জায়গায় অভিযোগ দায়ের হয়।

তারপরই বিখ্যাত মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসে আঙুল তোলা হয় জেনসেনের দিকে। প্রতিবেদনে দাবি করা হয়, এক চিনা মহিলার সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি এনভিডিয়ার এআই চিপ চিনে পাচার করছেন। ওই মহিলা আবার চিনের গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত বলেও জানা গিয়েছে। গোটা বিষয়টি মার্কিন জাতীয় সুরক্ষার পক্ষে বিপজ্জনক বলেও দাবি করে ওই প্রতিবেদন। এহেন বিস্ফোরক অভিযোগ ওঠার পর এনভিডিয়া তদন্ত শুরু করে জেনসেনের বিরুদ্ধে।

তবে তদন্ত চলাকালীনই জেনসেন স্বীকার করেন, চিনা ব্যবসায়ী তথা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। সকলের কাছে ক্ষমা চেয়েছেন ৬৩ বছর বয়সি জেনসেন। তদন্তে পূর্ণ সহযোগিতার বার্তাও দিয়েছেন। কিন্তু তথ্য পাচারের অভিযোগ স্বীকার করেননি। ফলে প্রশ্ন উঠছে, ঠিক কতটা পরিমাণ তথ্য চিনের কাছে পাচার করেছেন জেনসেন? তার জেরে কি ভারতের জাতীয় সুরক্ষাও বিঘ্নিত হতে পারে?

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language