Hashtagintro

জার্মানিতে ভয়ংকর হত্যাকাণ্ড, বাড়িতে আগুন লাগিয়ে ৩ ভারতীয়কে পুড়িয়ে মারল রোমান দুষ্কৃতী!

জতুগৃহে পরিণত হল জার্মানির বোখুম শহরের একটি বাড়ি। ভয়ংকর অগ্নিকাণ্ড মৃত্যু হয়েছে দুই তরুণী-সহ ৩ জন ভারতীয়র। এই ঘটনায় আর পাঁচজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। এই ঘটনায় এক রোমান ব্যক্তিকে গ্রেপ্তার করে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ ও ২৭ বছর বয়সি দুই ভারতীয় তরুণীর পাশাপাশি ২৬ বছরের এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে। কালো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অসুস্থ হয়েছেন আরও পাঁচজন। তাঁরা কোন দেশের নাগরিক তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় ৪১ বছরের এক রোমান ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই বাড়িরই আবাসিক ছিলেন। তদন্তকারীরা অগ্নিকাণ্ডের কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এটিকে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ বলেই সন্দেহ করা হচ্ছে। যদিও বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চলছে।

মঙ্গলবার ভোরে বোখুমের হফস্টেডে এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। দমকল কর্মীদের পক্ষে আবাসিক ভবনটিতে প্রবেশ করা কঠিন হয়ে উঠেছিল। কারণ সিঁড়িপথেও আগুন ছড়িয়ে পড়েছিল। এর জেরে ওপরের তলায় আটকে থাকা বাসিন্দাদের কাছে সময় মতো পৌঁছাতে পারেননি তাঁরা। পরে বিকল্প সিঁড়ির ব্যবস্থা করা হয়। যদিও ততক্ষণে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language