Hashtagintro

‘তোলাবাজি-সিন্ডিকেট নেই’, শিল্পবান্ধব পরিবেশের জন্যে বঙ্গে ৩৪,০০০ কোটির বিনিয়োগ, বলছেন মন্ত্রী

রাজ্যে তোলাবাজি বা সিন্ডিকেটরাজ বলে কিছু নেই। দিল্লিতে এমনটাই দাবি করলেন রাজ্যে শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি জানান, রাজ্যে ৩৪,০০০ কোটি টাকার যে বিনিয়োগ হয়েছে, সেটি হয়েছে কেবলমাত্র শিল্পবান্ধব পরিবেশ এবং নীতি তৈরির জন্য। রাজ্য সরকারের নীতির কারণেই শিল্পপতি, বিনিয়োগকারীরা পশ্চিমবঙ্গে লগ্নি করায় আগ্রহী হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, “আগের সরকারের আমলে কোনও শিল্প ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দলের নেতারা পৌঁছে যেতেন। তবে এখন ৬টি বড় শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। তারা আজকের দিনে ভালভাবে কাজ শুরু হয়েছে। ফলে, এখন কোনও তোলাবাজি, সিন্ডিকেটের চিহ্ন নেই।” দিল্লিতে আইআইটিএফের মঞ্চে এই মন্তব্য করেছেন তিনি। যদিও সপ্তাহখানেক আগে এই মঞ্চ থেকেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তোলাবাজির অভিযোগ স্বীকার করেন। এমনকী, তার কয়েকদিন পর রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়ও দিল্লিতে এসে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ স্বীকার করেন। এহেন পরিস্থিতিতে এদিনে মন্ত্রীর বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

তবে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সিন্ডিকেট, তোলাবাজি কোনও ভাবে যে বরদাস্ত নয়, তা স্পষ্ট করে একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও নেতাকর্মীদের ‘শুধরে’ যাওয়ার বার্তা দিয়েছেন। কিছু ক্ষেত্রে কড়া পদক্ষেপও নেওয়া হয়েছে দলের তরফে। গত কয়েকমাসে তোলাবাজির অভিযোগে একাধিক বিজেপি নেতাকে যেমন পুলিশ গ্রেপ্তার করেছে, তেমনই দল থেকেও সাসপেন্ড করা হয়। এরপরেও তোলাবাজির অভিযোগে বিদ্ধ বঙ্গ বিজেপি নেতৃত্ব। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language