শিক্ষা প্রতিষ্ঠানে মেধা আর উচ্চশিক্ষা চর্চার আড়ালে আসলে মাওবাদ, দেশদ্রোহী কার্যকলাপ চলে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অহরহ এমন সমালোচনার মুখে পড়তে হয়েছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের গলাতেও একথা শোনা গিয়েছে। বরাবর মেধাবী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজেদের তুলে ধরা ছাত্রছাত্রীরা অবশ্য এসব সমালোচনায় তেমন আমল দেননি। বরং নিজেদের পড়াশোনা মনোযোগ দিয়ে করেছে। তার সাম্প্রতিকতম নজির বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের গবেষক-ছাত্র অভিরূপ চট্টোপাধ্যায়। গুগলের তরফে রিসার্চ ফেলোশিপ প্রাপ্তি বিরল কৃতিত্বের অধিকারী হয়েছেন অভিরূপ। তাঁর পিএইডি-র সমস্ত খরচ দেবে টেক জায়ান্ট গুগল। এই প্রথম যাদবপুর থেকে কেউ এই সুযোগ পেলেন। স্বভাবতই বাঁধভাঙা উচ্ছ্বাস ক্যাম্পাসে।
প্রতি বছর গুগলের তরফে বিশ্বের প্রায় দেড়শো মেধাবী পড়ুয়াকে বাছাই করে তাঁদের গবেষণায় আর্থিক সাহায্য করা হয়। ২০০৯ সাল থেকে গবেষণা কাজে উৎসাহ দিতে এই প্রকল্প রয়েছে টেক জায়ান্ট সংস্থার। এবছর ভারত থেকে মাত্র ৩ জন গুগলের সেই রিসার্চ ফেলোশিপের সুযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে একজন যাদবপুরের অভিরূপ চট্টোপাধ্যায়। তাঁর গবেষণার যাবতীয় খরচ বহন করবে গুগল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন কৃতিত্ব এই প্রথম।

শান্তিনিকেতনের পাঠভবনে পড়াশোনা শেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন মেধাবী অভিরূপ। বি.টেক, এম টেক শেষ করে এখানেই গবেষণার কাজে যোগ দেন। গবেষণার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই মুহূর্তে অভিরূপ এআইয়ের বিভিন্ন মডেল তৈরি করে তার মাধ্যমে গভীর শিক্ষণের বিষয়টি নিয়ে গবেষণার কাজ করছেন, যা একেবারেই মৌলিক। তাঁর রিসার্চ গাইড তথা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক সুস্মিতা ঘোষ জানান, এআইয়ের কিছু ফাউন্ডেশন মডেল গড়ে ডিপ লার্নিং আর্কিটেকচারের মাধ্যমে বিভিন্ন মেথড দিয়ে শেখার চেষ্টা করছেন অভিরূপ। এক্ষেত্রে মাল্টিমোডাল লার্নিংয়ের বিষয়টিও শিখছেন তিনি। এমন কাজের মাঝেই অভিরূপের কাছে এল গুগলের বিশেষ ও বিরল সুযোগ।
প্রতি বছর গুগলের তরফে বিশ্বের প্রায় দেড়শো মেধাবী পড়ুয়াকে বাছাই করে তাঁদের গবেষণায় আর্থিক সাহায্য করা হয়। ২০০৯ সাল থেকে গবেষণা কাজে উৎসাহ দিতে এই প্রকল্প রয়েছে টেক জায়ান্ট সংস্থার। এবছর ভারত থেকে মাত্র ৩ জন গুগলের সেই রিসার্চ ফেলোশিপের সুযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে একজন যাদবপুরের অভিরূপ চট্টোপাধ্যায়। তাঁর গবেষণার যাবতীয় খরচ বহন করবে গুগল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন কৃতিত্ব এই প্রথম। তাই আনন্দ অনেক বেশি। অভিরূপের রিসার্চ গাইড অধ্যাপক সুস্মিতা ঘোষ থেকে সহ-উপাচার্য অমিতাভ দত্ত, সকলের একমত যে এই সুযোগ পাওয়ায় অভিরূপের গবেষণার কাজ অনেক মসৃণ হবে এবং ভবিষ্যতে এআই নিয়ে তাঁর মৌলিক কাজ আদৃত হবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের বৃহত্তর ক্ষেত্রে। এমন সাফল্যে অভিরূপকে শুভেচ্ছা জানিয়েছেন সহপাঠীরাও।
