Hashtagintro

ফিরল জুনিয়রের বিভীষিকা! বুকে গোলকিপারের হাঁটুর গুঁতো, মাঠেই লুটিয়ে মৃত্যু স্পেনের স্ট্রাইকারের

স্পেনের লিগে ভয়াবহ দুর্ঘটনা। মাঠেই ফুটবলারের বুকে গুরুতর আঘাত। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। ৩০ বছর বয়সে প্রয়াত স্প্যানিশ ফুটবলার জেসুস দে মিগুয়েল। তাঁর ক্লাব সিডি তেনেরিফ মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। মিগুয়েলের মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল দুনিয়া।

স্পেনের দ্বিতীয় ডিভিশন লিগ সেগুন্ডা ডিভিশনে ম্যাচ চলছিল এফসি অ্যান্ডোরা ও সিডি তেনেরিফের মধ্যে। ম্যাচ ২-২ গোলে শেষ হয়। দুর্ঘটনা ঘটে ম্যাচের একেবারে শেষ দিকে। নিজেদের অর্ধ থেকে স্ট্রাইকার মিগুয়েলের দিকে বল বাড়িয়ে দেন তেনেরিফের এক ফুটবলার। মিগুয়েলের সামনে শুধু অ্যান্ডোরার গোলকিপার জেসুস ওয়োনো ছিলেন। তিনি অনেকটা উঠে এসে বল আটকানোর জন্য একেবারে মিগুয়েলের বুকে উঠে পড়েন। গোলকিপারের হাঁটু সোজা গিয়ে লাগে স্প্যানিশ স্ট্রাইকারের বুকে।

সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিগুয়েল। প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি। আঘাত গুরুতর বুঝতে পেরে দ্রুত মেডিক্যাল স্টাফরা ছুটে আসেন। বাকি ফুটবলাররা মাঠেই মাথায় হাত দিয়ে বসে পড়েন। মিগুয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ১০৮ মিনিটে ম্যাচ বাতিল করে দেওয়া হয়। ঘটনার ভিডিও দ্রুত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

কিন্তু শত চেষ্টা সত্ত্বেও মিগুয়েলকে বাঁচানো যায়নি। মাঠেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। পরে হৃদরোগে আক্রান্ত হন। স্প্যানিশ সময় মঙ্গলবার সকাল ৮টায় তাঁকে প্রয়াত ঘোষণা করা হয়। ঘটনায় শোকের ছায়া ফুটবল মহলে। ভারতের ফুটবলভক্তদের মধ্যে অনেকে জুনিয়রের মৃত্যুর ঘটনা মনে করছেন। ২০০৪ সালে ডেম্পোর হয়ে খেলার সময় গোলকিপারের সঙ্গে ধাক্কা লেগে প্রয়াত হন।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language