Hashtagintro

বনসলের বার্তার পরই শৃঙ্খলারক্ষায় কঠোর বিজেপি, সোনা চুরিতে ধৃত যুবনেতার পদ বাতিল

শিলিগুড়িতে (Siliguri) সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার বিজেপির যুবনেতা। ধৃত নয়ন সরকার ডাবগ্রাম-ফুলবাড়ির ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক। এই ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে এনজেপি থানার পুলিশ। তাদের মধ্যে আবার একজন নাবালক। নয়ন সরকারের গ্রেপ্তারির খবর পেয়েই তাঁকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। ওয়াকিবহাল মহলের মত, বিশৃঙ্খলা রুখতে সুনীল বনসল, শমীক ভট্টাচার্যদের কঠোর বার্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ করা হল। শাসকদলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে এবার এই পথেই হাঁটল সংগঠন।

ডাবগ্রাম-ফুলবাড়ির ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক নয়ন সরকারের বিরুদ্ধে অভিযোগ, সোনা-সহ লক্ষাধিক টাকার চুরির ঘটনায় জড়িত তিনি। পুলিশ সূত্রে খবর, চুরির অভিযোগ জমা পড়ার পরই তদন্তে নামে এনজেপি থানা। গোপন অভিযান চালিয়ে প্রথমে নয়ন সরকার-সহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

ডাবগ্রাম-ফুলবাড়ির ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক নয়ন সরকারের বিরুদ্ধে অভিযোগ, সোনা-সহ লক্ষাধিক টাকার চুরির ঘটনায় জড়িত তিনি। পুলিশ সূত্রে খবর, চুরির অভিযোগ জমা পড়ার পরই তদন্তে নামে এনজেপি থানা। গোপন অভিযান চালিয়ে প্রথমে নয়ন সরকার-সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনা কেনার অভিযোগে হাসমি চকের একটি সোনার দোকানের মালিক অয়ন মাইতিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পূর্ব চয়নপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। জেল হেফাজত হয় তাঁদের।

এদিকে দলের যুব সংগঠনের পদাধিকারী নেতা নয়ন সরকার সোনা চুরির মতো ঘটনা জড়িয়ে পড়ায় ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। এরপরই নয়ন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির মতো দলে শৃঙ্খলাই বড় কথা। সম্প্রতি জেলায় জেলায় দলের বিভিন্ন স্তরে সেই শৃঙ্খলাভঙ্গেরই ভূরি ভূরি অভিযোগ জমা পড়েছে শীর্ষ নেতৃত্বের কাছে। সেই শৃঙ্খলা ফেরাতে বারবার বার্তা দিতে হয়েছে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, ছুটে আসতে হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলকে। শেষ বৈঠকে তো বনসল বলেই দিয়েছেন, এক্ষেত্রে মন্ত্রীদেরও রেয়াত করা হবে না। এতস কড়া বার্তার পর নয়ন সরকারকে নিয়ে আর কোনও ঝুঁকি নেয়নি বিজেপি। গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গেই দলের সমস্ত পদ থেকে সরিয়েছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language