Hashtagintro

‘বাংলাদেশে মূর্তি ভাঙে জেহাদিরা’, তারেকের কাছে পুজোয় নিপীড়নের নিদান চাইলেন তসলিমা

মাস দুয়েকের ব্যবধানে ফের শহরে বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দর পা রাখলেন তিনি। সেখানেই তাঁর হাতে তুলে দেওয়া হয় দেবী দুর্গার একটি ফটো। আপ্লুত তসলিমা জানান, কলকাতার দুর্গাপুজো তাঁর খুব প্রিয়। এবছর থাকতে পারবেন না, কিন্তু পরের বছর থেকে পুজোয় এ শহরেই থাকবেন। আর এ প্রসঙ্গেই বাংলাদেশের পুজো এবং মূর্তি ভাঙার মতো ‘জেহাদি’ কার্যকলাপের তীব্র নিন্দা করলেন তসলিমা। তারেক সরকারের উপর চাপ বাড়িয়ে বললেন, ‘‘বর্তমান সরকার যেভাবে জামাতের মতো উগ্রবাদীদের প্রশ্রয় দিচ্ছে, তা চলতে থাকলে এ ধরনের কার্যকলাপ থামানো যাবে না। সরকারকেই উগ্রবাদী, জেহাদিদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে।”

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language