Hashtagintro

বিদ্যুতের খুঁটিতে বাইকের ধাক্কা, ঠাকুর দেখতে ফেরার পথে বাঁকুড়ায় মৃত্যু ৩ জনের

মধ্যরাতে প্রবল গতিতে বাইক চালানোই কাল হল। প্রবল গতিতে সেই বাইক গিয়ে ধাক্কা মারে বিদ্যুতের খুঁটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ তরুণের। কালীপুজোর উৎসব আবহে মর্মান্তিক এই ঘটনাটি ঘটল বাঁকুড়ার ইন্দপুরে। মৃত তিনজনের বাড়ি মানবাজার এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তিনজনের বয়সই ১৯-২০ বছরের মধ্যে। মৃতরা হলেন সুমন মাহাতো, আকাশ সিং ও সুমন কুমার চাঁদ। তিনজনই একটি বাইকে করে জুনবেদিয়া এলাকা দিয়ে যাচ্ছিল। প্রথম গতিতে সেই বাইক চালানো হচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সংঘাত এতটাই জোরে হয়েছিল, তিনজনেই বাইক থেকে দূরে ছিটকে পড়ে।

তিনজনের বাড়ি পুরুলিয়ার মানবাজার জেলায়। কালীপুজো দেখতে বাঁকুড়ায় বাইক নিয়ে এসেছিলেন তাঁরা। সোমবার মধ্যরাতে সেই বাইক নিয়েই বাড়ি ফিরছিলেন। রাস্তায় রাতে অন্ধকার ছিল। পাশাপাশি বাইকও যথেষ্ট জোরে চলছিল বলে খবর। তিনজনের কারও মাথায় হেলমেটও ছিল না। ধাক্কায় রক্তাক্ত অবস্থায় তিনজন ধারে ছিটকে যায়। রাতে তীব্র আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যায় এলাকার মানুষজন। খবর দেওয়া হয় ইন্দপুর থানায়। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়ে দেন সুমন মাহাতো ও সুমন কুমার চাঁদের আগেই মৃত্যু হয়েছে।

আকাশ জীবিত ছিল। চিকিৎসা শুরু হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তিনজনের বাড়িতেই দুঃসংবাদ পাঠানো হয়। পুরুলিয়া থেকে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। উৎসবের রাতে এই ঘটনায় শোকগ্রস্ত এলাকার লোকজন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language