Hashtagintro

বিশ্রী পারফরম্যান্সের শাস্তি! সিরিজ চলাকালীনই টেস্ট থেকে কুলদীপকে ছাঁটল বিসিসিআই, ফেরানো হচ্ছে দেশে

কার্যত বেনজির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে আগে কুলদীপ যাদবকে ছেঁটে ফেলল বিসিসিআই। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ দেওয়া হবে না টিম ইন্ডিয়ার চায়নাম্যান বোলারকে। তাঁর বদলে পেসার গুরনুর ব্রার টেস্ট দলে খেলবেন।

এমনিতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের প্রথম একাদশে কুলদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা বিশেষ ছিল না। তবে প্রাথমিকভাবে যে দল বোর্ড ঘোষণা করেছিল তাতে তাঁর নাম ছিল। এই মুহূর্তে যে ওয়ানডে সিরিজ কিউয়িদের বিরুদ্ধে চলছে, তাতেও প্রথম ৩ ম্যাচে সুযোগ পাননি তিনি। তৃতীয় ম্যাচে এসে সুযোগ পেলেও বিশেষ প্রভাব ফেলতে পারেননি। বরং ব্যর্থই হয়েছেন। ৮ ওভার বল করে ৭৩ রান খরচ করেন তিনি। কোনও উইকেট জোটেনি। তুলনায় অনেক বেশি প্রভাব দেখিয়েছেন অক্ষর প্যাটেল, নমন ধীররা।

তৃতীয় ওয়ানডে-তে কুলদীপের বিশ্রী পারফরম্যান্সের পরই বোর্ড জানাল, টেস্ট সিরিজে তাঁকে খেলানো হবে না। বরং তাঁকে দেশে ফিরে ঘরোয়া ক্রিকেট খেলতে বলা হয়েছে। রবিবার পঞ্চম ওয়ানডে ম্যাচ শেষ করেই দেশে ফিরবেন কুলদীপ। তাঁর বদলে টেস্ট দলে ঢুকে পড়লেন গুরনুর ব্রার। প্রাথমিকভাবে টেস্ট দলে নাম ছিল না গুরনুরের। পঞ্চম ওয়ানডে খেলেন তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু বোর্ড জানাল, গুরনুর ইতিমধ্যেই টেস্ট দলের সঙ্গে যোগ দিয়েছেন। রবিবার পঞ্চম ওয়ানডেও খেলবেন না তিনি। আসলে চলতি সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করছেন ব্রার। সেটারই পুরস্কার স্বরূপ তাঁকে টেস্ট দলে সুযোগ দেওয়া হল। এদিকে চোট সারিয়ে ঋষভ পন্থও টেস্ট দলে যোগ দিয়েছেন। ফলে ভারতের টেস্ট দল কার্যত পূর্ণশক্তির হয়ে গেল। এদিকে পঞ্চম ওয়ানডের আগে সীমিত ওভারের দল আরও খানিকটা দুর্বল হল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল:
শুভমান গিল [অধিনায়ক], যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল [সহ-অধিনায়ক], দেবদত্ত পাডিক্কল, ঋষভ পন্থ [উইকেটরক্ষক], ধ্রুব জুরেল [উইকেটরক্ষক], রবীন্দ্র জাদেজা, অংশুল কাম্বোজ, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, গুরনুর ব্রার

নিউজিল্যান্ডের পঞ্চম ওয়ানডের দল:
শ্রেয়াস আইয়ার [অধিনায়ক], রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক বর্মা, ইশান কিষান [উইকেটরক্ষক, সহ-অধিনায়ক], অক্ষর প্যাটেল, নমন ধীর, আকিব নবি, রুতুরাজ গায়কোয়াড়, অর্শদীপ সিং, কুমার কুশাগ্র [উইকেটরক্ষক], মহম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language