Hashtagintro

ভবানীভবনে হাজিরা বীরভূমের ‘পাথর মাফিয়া’ টুলু মণ্ডলের, ৫ কোটির রহস্য ফাঁস হবে এবার?

দীর্ঘ টালবাহানার পর শুক্রবার দুপুরে সিআইডির ডাকে সাড়া দিয়ে ভবানীভবনে হাজিরা দিলেন বীরভূমের পাথরসম্রাট টুলু মণ্ডল। গত বছর নভেম্বর মাসে কলকাতায় টুলু মণ্ডলের এক ম্যানেজারের কাছ থেকে নগদ ৫ কোটি টাকা উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে নারায়ণপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছিল, যা বর্তমানে তদন্তাধীন। সেই মামলার তদন্তের গতি বাড়াতেই সরাসরি টুলু মণ্ডলকে তলব করেছিল গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবারই সিউড়ির সুভাষপল্লির বাড়ি ‘দালিলা ভবনে’র বাইরে নোটিস দেয় সিআইডি। এসওজি সেকশনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল টুলু মণ্ডলকে। অন্যদিকে বৃহস্পতিবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের ‘পাথরসম্রাট’। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি রয়েছে বলে দাবি করেছিলেন আদালতে। সেই নোটিসের ভিত্তিতে কোনও পদক্ষেপ করার আগে তাঁকে যথাযথভাবে যাতে জানানো হয় সেই আর্জি জানিয়েছিলেন টুলু।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language