মাতৃহারা হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার ১১টা ৫০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যোগীর মা সাবিত্রী দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। এদিন লখনউতে এক সরকারি অনুষ্ঠান চলাকালীন এই দুঃসংবাদ পান মুখ্যমন্ত্রী যোগী। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন সাবিত্রী দেবী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।
জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের পৌরি গাড়অয়াল জেলায় নিজের পৈতৃক গ্রাম পঞ্চুরে থাকতেন মুখ্যমন্ত্রীর মা। যোগী আদিত্যনাথের ভাই মহেন্দ্র জানিয়েছেন, এদিন বেলা ১১টা ৫০ নাগাদ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাবিত্রী দেবীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবীর প্রয়াণ অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। মায়ের আশীর্বাদ, ভালবাসা ও স্নেহ মানুষের জীবনের মূল্যবান সম্পদ। তাঁর প্রয়াণ পরিবারের কাছে অপূরনীয় ক্ষতি। বাবা কেদারের কাছে প্রার্থনা করি তিনি যেন তাঁর আত্মাকে নিজের চরণে স্থান দেন। এবং মাননীয় যোগীজি ও তাঁর পরিবারের সকল সদস্যকে এই দুঃখ সহ্য করার শক্তি দেন। ওম শান্তি।’
উত্তরাখণ্ডের পৌরি গাড়অয়াল জেলায় নিজের পৈতৃক গ্রাম পঞ্চুরে থাকতেন মুখ্যমন্ত্রীর মা। যোগী আদিত্যনাথের ভাই মহেন্দ্র জানিয়েছেন, এদিন বেলা ১১টা ৫০ নাগাদ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, যোগী আদিত্যনাথরা চার ভাই ও তিন বোন। এঁদের মধ্যে যোগী দ্বিতীয় সন্তান। মুখ্যমন্ত্রীর পুরো পরিবার উত্তরাখণ্ডের পৌরি গাড়ওয়াল জেলার পাঞ্চুর গ্রামের বাসিন্দা। যোগীর বাবা আনন্দ সিং বিষ্ট ছিলেন বন বিভাগের কর্মী। ২০২০ সালের ২০ এপ্রিল প্রয়াত হয়েছিলেন তিনি। এবার মাকে হারালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা যাচ্ছে, শনিবার হরিদ্বারে শেষকৃত্য সম্পন্ন হবে সাবিত্রী দেবীর।
