Hashtagintro

মুম্বইয়ের বাতাসে বিষ! পোড়া জ্বালানির গন্ধে জেরবার জুহি চাওলা, কোন আশঙ্কার কথা শোনালেন?

সদ্য দিওয়ালির মরশুম গিয়েছে। আর এমন আবহেই বাতাসে পোড়া জ্বালানির গন্ধে জেরবার মুম্বইবাসী। দিন কয়েক ধরে ভোরবেলা থেকে শুরু করে দিনভর নাকি এহেন তীব্র উৎকট গন্ধে নাকাল হতে হচ্ছে মায়ানগরীর নাগরিকদের। এমতাবস্থায় উদ্বেগ প্রকাশ করে আতঙ্কের কথা শোনালেন জুহি চাওলা।

দিওয়ালির পরে মুম্বইয়ের বাতাসে পোড়া জ্বালানির গন্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জুহি চাওলা। এই গন্ধের উৎস কোথায়? 

আলোর উৎসবে চারপাশ ঝলমলে হয়ে উঠলেও বাতাসে মেশে একরাশ বিষাক্ত ধোঁয়া। দীপাবলিতে আতশবাজির শব্দ আর আলোর ঝলকানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বায়ুদূষণও। বাজি পোড়ানোর ফলে বাতাসে ছড়িয়ে পড়ে সূক্ষ্ম ধূলিকণা, বিষাক্ত গ্যাস এবং নানা ক্ষতিকর রাসায়নিক। সেই প্রেক্ষিতেই দিওয়ালির প্রাক্কালে বাজি না পোড়ানোর আবেদন জানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিয়া মির্জা। সেই একই আর্জি জানানোয় কটাক্ষের শিকার হতে হয়েছে আলিয়া ভাটের মা সোনি রাজদানকেও। এবার দিওয়ালির পরে মুম্বইয়ের বাতাসে পোড়া জ্বালানির গন্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জুহি চাওলা। এই গন্ধের উৎস কোথায়? একরাশ চিন্তা নিয়ে সেটাই জানতে চেয়েছেন অভিনেত্রী।

সোশাল মিডিয়া পোস্টে জুহি লিখেছেন, “কেউ কি আমাকে বলতে পারবেন, বাতাসে এই পোড়া জ্বালানির মতো অদ্ভুত গন্ধটা কিসের? অনেকটা কেরোসিন বা ডিজেলের মতো। বেশ কয়েক দিন ধরেই আমি এটা পাচ্ছি— ভোরবেলা থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে। আর কেউ কি এমন গন্ধ পাচ্ছেন? আমাকে জানান।” জুহির মতে, এই গন্ধ নির্দিষ্ট কোনও সময়ে সীমাবদ্ধ নয়, বরং ভোরবেলা-সহ দিনের বিভিন্ন সময়েই এহেন গন্ধ পাওয়া যাচ্ছে। সেই প্রেক্ষিতেই বিষয়টি জনসমক্ষে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন জুহি চাওলা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language