Hashtagintro

স্তব্ধ বিমান পরিষেবা, প্রভাবিত প্রায় ১১ হাজার উড়ান! ৯/১১-র পর সবচেয়ে বড় বিশৃঙ্খলা আমেরিকায়

এয়ার ট্রাফিক কন্ট্রোল যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক ত্রুটি। প্রায় চার ঘণ্টার জন্য দেশজুড়ে বিমান পরিষেবা বন্ধ করে দিল আমেরিকা। যার জেরে গোটা মার্কিন মুলুকে কার্যত অরাজকতা এবং বিশৃঙ্খলার পরিস্থিতি। ফ্লাইট-ট্রেকিং সার্ভিস ‘ফ্লাইটঅ্যাওয়ারে’র তথ্য বলছে, সব মিলিয়ে প্রায় ১১ হাজার উড়ান এর জেরে প্রভাবিত হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় বিমান হাইজ্যাক করে যে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল, সেই সময় শেষ বার দেশ জুড়ে বিমান চলাচলে এমন নিষেধাজ্ঞা জারি করেছিল হোয়াইট হাউস।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা বেজে ৫৪ মিনিটে (ভারতীয় সময় শনিবার ভোর ২টা বেজে ২৪ মিনিটে) মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন জানায়, আমেরিকা থেকে বাইরে যাওয়ার সমস্ত বিমান আপাতত বাতিল করা হচ্ছে। যে সমস্ত উড়ান তখনও গ্রাউন্ডে ছিল সেগুলিকে পুরোপুরি বন্ধ রাখা হয়। জানানো হয়, আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলিতে যোগাযোগ ব্যবস্থার সমস্যার জেরে বিশেষ অবস্থা তৈরি হয়েছে। সে কারণেই সমস্ত বিমান বন্ধ করার সিদ্ধান্ত।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language