Hashtagintro

‘রাজবীর তুই এমনিই স্টার, সোনামণিকে কোলে তুলে নাচুক’, ‘বিগ বসে’র পক্ষপাতিত্বে খোঁচা বং গাইয়ের!

‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) দূর্গে পক্ষপাতিত্বে অভিযোগ। রবিবাসরীয় পর্বেই মহারাজের দরবার থেকে বিদায় নিয়েছেন ভরত কল। তাঁর মতো কড়া প্রতিদ্বন্দ্বী ‘এলিমিনেট’ হওয়ায় মনকারাপ দর্শককুলের। এবারের মতো রেহাই পেয়েছেন সোনামণি। তাঁকে দেওয়া হয়েছে ‘ইমিউনিটি স্টার’। অন্যদিকে দুর্নিবার সাহা, জীতু কমল এবং রাজবীর দের ক্লাস নিয়েছেন দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে, ‘নন্দিনীর সঙ্গে তাঁর মাখামাখি ফ্যামিলি শোয়ের ভাবমূর্তি নষ্ট করছে’ বলেই অভিযোগ দাদার। তাই শেষবারের মতো রাজবীরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। ‘বিগ বস বাংলা’র এহেন টানটান উত্তেজনামূলক পর্ব নিয়েই বিতর্ক তুঙ্গে। একাংশের অভিযোগ, সোনামণি সাহাকে বাঁচাতেই বাকি কড়া প্রতিদ্বন্দ্বীদের কোণঠাসা করা হচ্ছে! সংশ্লিষ্ট বিতর্কযজ্ঞে এবার ঘৃতাহূতি করল বং গাই কিরণ দত্ত।

আবার কেউ কেউ ভবিষ্যদ্বাণী করেই বসেছেন, ‘বিগ বস বাংলা’র বিজয়ীও নাকি করা হবে অভিনেত্রীকে। সেপ্রসঙ্গেই এবার ‘বিগ বস বাংলা’র দূর্গে পক্ষপাতিত্বে অভিযোগ তুললেন বং গাই কিরণ দত্ত।

ইচ্ছাকৃতভাবে সোনামণিকে বাঁচানো হচ্ছে বলেই, দাবি দর্শকমহলের একাংশের। ‘ইমিউনিটি স্টার’ পাওয়ার ফলে চলতি সপ্তাহে আর নমিনেশনের খাঁড়ার মুখোমুখি হতে হবে না সোনামণিকে। কারও কারও মত, সোনামণিকে বাঁচাতেই ভরত কলকে এলিমিনেট করা হয়। আসলে সোনামণির সঙ্গে সংশ্লিষ্ট চ্যানেলের যোগসূত্র বহুদিনের। সম্ভবত সে কারণেই তাঁকে কেউ এক সপ্তাহের জন্য বাঁচানো হয়েছে। আবার কেউ কেউ ভবিষ্যদ্বাণী করেই বসেছেন, ‘বিগ বস বাংলা’র বিজয়ীও নাকি করা হবে অভিনেত্রীকে। সেপ্রসঙ্গেই এবার ‘বিগ বস বাংলা’র দূর্গে পক্ষপাতিত্বে অভিযোগ তুললেন বং গাই কিরণ দত্ত।

কোনওরকম রেয়াত না করেই ইনস্টাগ্রাম স্টোরিতে সোনামণি সাহার ছবি ভাগ করে নিয়ে বং গাইয়ের খোঁচা, ‘বাংলা বিগ বস চরম বায়াসড! দেখা বন্ধ করে দিয়েছি। রাজবীর বাইরে আয়, তুই এমনই স্টার। সোনামণিকে পারলে এখনই দিয়ে দাও ট্রফি। এই নাটক করার চেয়ে ভালো। তোমাদের স্টার জলসার লোকেদের কোলে তুলে নাচো।’ এরমাঝেই সোমবারের পর্বে অপেক্ষা করছে মহাচমক! কারণ সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা গিয়েছে ‘বিগ বস’ ক্যাপ্টেন মনামী ঘোষকে বিশেষ ক্ষমতা দিয়েছেন। যেখানে নমিনেশন পাওয়ার থাকবে ঘরের ৫জনের হাতে। এবার কোন ৫ প্রতিদ্বন্দ্বীকে মনামী বেছে নিলেন? তা ফাঁস হবে সোমবারের পর্বে।

বং গাই কিরণ দত্তর পোস্ট।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language