Hashtagintro

‘রাবণ পুরোপুরি খারাপ নন’, বলেই বিতর্কে সাই পল্লবী! ‘সীতার বিলাপ’ কটাক্ষ নেটভুবনের

আগামী ৫ নভেম্বর দিওয়ালির আবহে বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। তার প্রাক্কালে মার্কিন মুলুকে আয়োজিত ওয়ার্ল্ড প্রিমিয়ারে চার হাজার কোটির এই ভারতীয় মহাকাব্যের ইংরেজি সংস্করণ দেখার সুযোগ পেলেন পশ্চিমী বিনোদুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বরা। যে অনুষ্ঠানে রণবীর কাপুর, দক্ষিণী তারকা যশ, সাই প্ললবী-সহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। আর সেখানেই রাবণকে নিয়ে পর্দার ‘সীতা’ যা বললেন, তাতে উসকে গিয়েছে বিতর্ক!

যদিও সাই এপ্রসঙ্গে মানবকুলের মননজগতের ধূসর দিকের কথা বোঝাতে চেয়েছেন, তবে নিন্দুকদের নজরে তাঁর ‘রাবণ পুরোপুরি খারাপ নন’ – এই মন্তব্যটি। দশানন স্তুতির অভিযোগে পর্দার ‘জানকী’কে নিয়ে আপাতত কটাক্ষ, সমালোচনার অন্ত নেই নেটভুবনে।

প্রিমিয়ারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ‘রামায়ণ’-এর চরিত্রগুলির নীরিখে প্রত্যেককে আত্মপর্যালোচনার পাঠ দেন সাই পল্লবী। সেসময়েই অভিনেত্রীকে বলতে শোনা যায়, “আপনি যদি এই মহাকাব্যে বিশ্বাসী হন, তবে নিজের অন্দরের ভালো ও মন্দ দিকগুলি নিয়ে ভাবার সুযোগ পাবেন। কারণ, রাবণও পুরোপুরি খারাপ ছিলেন না। তাই আমাদের নিজেদের মধ্যে থাকা ‘রাবণ’কে খুঁজে বের করা জরুরী। এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করাটাও জরুরি।” যদিও সাই এপ্রসঙ্গে মানবকুলের মননজগতের ধূসর দিকের কথা বোঝাতে চেয়েছেন, তবে নিন্দুকদের নজরে তাঁর ‘রাবণ পুরোপুরি খারাপ নন’ – এই মন্তব্যটি। অতঃপর দশানন স্তুতির অভিযোগ তুলে পর্দার ‘জানকী’কে নিয়ে আপাতত কটাক্ষ, সমালোচনার অন্ত নেই নেটভুবনে।

Ranbir Kapoor Sai Pallavi Yash Ramayana Advance Booking over 80000 Tickets
‘রামায়ণ’-এর দৃশ্যে রণবীর,সাই পল্লবী ও যশ। 

কারও মন্তব্য, ‘এ কেমন সীতা, যিনি রাবণের সুখ্যাত করছেন?’ কেউ বা ‘সীতার বিলাপ’ বলে কটাক্ষ করতেও পিছপা হলেন না। একাংশ যদিও সাই পল্লবীর মন্তব্যে সায় দিয়ে বলছেন, ‘আমাদের মনের রাবণ দূর না করলে তথাকথিত ভালো মানুষ হয়ে লাভ নেই!’ পালটা নিন্দুকদের যুক্তি, ‘লঙ্কারাজ বরাবরই ভিলেন, তাই তাঁর প্রশংসা করা মানে সীতাকে অপমান করা।’ এহেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটভুবন। উল্লেখ্য, প্রিমিয়ারে ‘রামায়ণ’-এর দ্বিতীয় ভাগের প্রসঙ্গ উত্থাপন হতেই সাই পল্লবী জানালেন, তিনি এখনও শুটিং শুরু করেননি।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language