Hashtagintro

‘রামের নামে চুরি করেছে’, অযোধ্যা রাম মন্দির নিয়ে বিজেপিকে নিশানা খাড়গের

অসংখ্য ভক্তের অনুদানের ৩ হাজার কোটি টাকার বেশি চুরি! গত কয়েকমাস আগে অযোধ্যার রাম মন্দির ঘিরে এই অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। এখনও গোটা ঘটনায় চলছে তদন্ত। এবার সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, রামের নামে চুরি হয়েছে অযোধ্যার মন্দিরে। নাম না করে নিশানা করেছেন বিজেপিকেই।

রবিবার পাটনার একটি সভায় বক্তৃতা করতে গিয়ে খাড়গে বলেন, “ভগবান রামের কাছে আমি বিনতি করি, তিনি যেন চোখ তুলে তাকান। তাঁর নাম ভাঙিয়ে যারা বহু সম্পদ লুট করেছে, তাদের প্রত্যেককে শাস্তি দিন ভগবান রাম।” প্রথম থেকেই অযোধ্যা রাম মন্দিরে চুরির সঙ্গে বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের যোগ রয়েছে বলে দাবি করে এসেছে কংগ্রেস। রবিবার খাড়গে নাম না করলেও ওয়াকিবহাল মহল মনে করছে খাড়গের নিশানায় বিজেপিই। কারণ এই মন্তব্যের পরেই শুদ্ধিকরণ বিতর্ক নিয়ে মন্তব্য করেন কংগ্রেস সভাপতি। সেখানে সরাসরি জেপি নাড্ডার নাম উল্লেখ করেছেন।

উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরে অসংখ্য ভক্তের অনুদানের ৩ হাজার কোটি টাকার বেশি চুরি গিয়েছে বলে অভিযোগ উঠেছিল মাস তিনেক আগে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। উত্তরপ্রদেশের সীমানা ছাড়িয়ে গোটা দেশে রাজনৈতিক তোলপাড় শুরু হয়। গোটা ঘটনায় বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের ভূমিকা তুলে ধরে তুলোধোনা করে কংগ্রেসও। কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার ও শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে নোটিসও পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতে শুনানি চলাকালীন উত্তরপ্রদেশ পুলিশের সিটের তদন্ত রিপোর্ট পড়ে শোনান কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। ওই স্টেটাস রিপোর্টেই উল্লেখ করা হয়েছে, সিসিটিভি ফুটেজে অন্তত ১০৫টি চুরির ঘটনা ধরা পড়েছে। ওই ফুটেজ থেকেই চিহ্নিত করা গিয়েছে একাধিক ব্যক্তিকে। অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রমাণও পেশ করা হয়েছে আদালতে। রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language