একসময় বঙ্গ রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য ছিল। বাম আমলে রাজ্যের প্রথম সারির মন্ত্রী ছিলেন। কিন্তু এখন তিনি বড্ড একা। রাজনীতির পরিসর থেকে কিছুটা দূরে। এই শহরের সেই প্রথম মন্ত্রী অশোক ভট্টাচার্য এখন একাই থাকেন শিলিগুড়ির সুভাষপল্লির বাড়িতে। দিনভর বই পড়ে সময় কাটান। পড়ার পাশাপাশি আজকাল নিজেও লেখালেখি করছেন। এর মাঝে সময় পেলেই সিপিএমের দপ্তরে ঢুঁ মারেন, কিছুক্ষণ আড্ডাও চলে। তবে মূল কাজ তাঁর পড়াশোনা। এখন ইউরোপের দেশগুলিতে ঘটে যাওয়া ফ্যাসিস্ট-বিরোধী আন্দোলন নিয়ে বই লিখছেন অশোক ভট্টাচার্য।
একটা সময়ের পর নানা বিষয়ে বই পড়া শুরু করেন অশোক ভট্টাচার্য। শুধু তাই নয়, বই পড়ার পাশাপাশি লেখাও শুরু করেন। ইতিমধ্যে পাহাড়ের পরিস্থিতি নিয়ে তার লেখা বই প্রকাশিত হয়েছে। এখন তিনি ইউরোপের বিভিন্ন দেশের আন্দোলন নিয়ে বই লিখছেন। তা নিয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। তবে এখনও সময় করে পার্টির মিটিংয়ে যান।
বাম আমলে শিলিগুড়ির সিপিএম নেতা অশোক ভট্টাচার্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ছিলেন। টানা ২০ বছর সেই পদ সামলেছেন। তারপর বামেরা রাজ্য থেকে বিদায় হলেও শিলিগুড়িতে নিজের দাপট জারি রাখতে সক্ষম হয়েছিলেন কমরেড অশোক ভট্টাচার্য। ২০১১-র নির্বাচনে হারলেও ২০১৫ সালে জিতে ফের বিধায়ক হন। শুধু তাই নয়, পরবর্তীতে তৃণমূলের শাসনকালে তাঁর নেতৃত্বে বামেরা পুরবোর্ড দখল করে। তিনি মেয়র পদে বসেন। কিন্তু পরের পুরনির্বাচনে হেরে গিয়েই দল থেকে ছিটকে যান। একদা দলের গুরুত্বপূর্ণ নেতা এক এক করে তাঁর সব পদ হারাতে থাকেন। রাজনৈতিক জীবনে ধারাবাহিক ব্যর্থতার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নবেমে আসে অপূরণীয় ক্ষতি। স্ত্রীকে হারান অশোক ভট্টাচার্য। সেই মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বাড়িতেই থাকতেন, বের হতেন কম।
পরে অবশ্য বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীর হয়ে প্রচার চালিয়েছেন। একের পর এক জায়গায় ছুটে গিয়েছেন। তবে এসবের মধ্যেই বাড়ি ফিরলেই নানা বিষয়ে বই পড়া শুরু করেন অশোক ভট্টাচার্য। শুধু তাই নয়, বই পড়ার পাশাপাশি লেখাও শুরু করেন। ইতিমধ্যে পাহাড়ের পরিস্থিতি নিয়ে তার লেখা বই প্রকাশিত হয়েছে। এখন তিনি ইউরোপের বিভিন্ন দেশের আন্দোলন নিয়ে বই লিখছেন। তা নিয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। তবে এখনও সময় করে পার্টির মিটিংয়ে যান। কম হলেও সুযোগ পেলেই ছুটে যান অনিল বিশ্বাস ভবনে। আস্থা পুরনির্বাচন নিয়ে আলোচনাও করেন। অশোক ভট্টাচার্য কথা বলার সময় বলেই ফেললেন, ‘‘একার জীবনে বই আমার সঙ্গী। দিনভর নানা বিষয়ের বই পড়ি, গল্প লিখি। এ নিয়েই ভালো আছি। তবে দলের পাশে রয়েছি। যে কোনও দরকারে ডাকলে ছুটে যাই।”
সামনেই তো পুরনির্বাচন। তা নিয়েও দলের পরিকল্পনার কথা জানেন কিছু? কমরেড বললেন, ‘‘নেতাদের সঙ্গে কথা হয়েছে। আসন্ন নির্বাচনের আগে দল কোনও দায়িত্ব দিলে তাও পালন করব। এছাড়া নানা সময়ে নানা মানুষের সঙ্গে কথা হয়। কলকাতা থেকে কেউ এলে আমার বাড়ি এসে দেখা করে যায়। আবার বিজয়ার সময় কলকাতার অনেক শিল্পী, নায়ক, নায়িকা শুভেচ্ছা জানিয়েছেন ফোনে।”
