মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন। এবার সেই ঘোষণা মাফিক রাজ্য সরকারি স্কুলের পাঠ্যবইয়ে জায়গা পেল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ও তাঁর অবদানের কথা। তবে শুধু ইতিহাস বইতে নয়, আগামী শিক্ষাবর্ষের সব পাঠ্যবইয়ের শুরুতেই তাঁর জীবনী ও অবদান থাকবে বলে জানা গিয়েছে। বন্দে মাতরম্-এর পরের পৃষ্ঠায় শ্যামাপ্রসাদের ছবি ও তাঁর সম্পর্কে লেখা থাকবে বলে খবর। এই নিয়ে বৃহস্পতিবার সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে স্পষ্টভাবে তেমন কিছু জানা যায়নি। তবে শিক্ষা দপ্তরের একটি সূত্র জানিয়েছে, যেহেতু ইংরেজি বইতে ছবি ও জীবনী রয়েছে তাই শুধু ইতিহাস নয়, বাংলা, ভূগোল, বিজ্ঞান সব বইতেই শ্যামাপ্রসাদের ছবি-লেখা থাকবে, এটা ধরেই নেওয়া যায়।
ইতিমধ্যেই আগামী শিক্ষাবর্ষের বই ছাপার কাজ শেষ হয়েছে। অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের মলাটের রং গেরুয়া করা হয়েছে। সিলেবাস কমিটি সূত্রে খবর, প্রাথমিক স্তরের বইয়ে শ্যামাপ্রসাদ আপাতত থাকছেন না।
ইতিমধ্যেই আগামী শিক্ষাবর্ষের বই ছাপার কাজ শেষ হয়েছে। অষ্টম শ্রেণির ইংরেজি বইয়ের মলাটের রং গেরুয়া করা হয়েছে। সিলেবাস কমিটি সূত্রে খবর, প্রাথমিক স্তরের বইয়ে শ্যামাপ্রসাদ আপাতত থাকছেন না। এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। তাঁদের বক্তব্য, ইতিহাসের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদের অবদান থাকা নিয়ে আপত্তি নেই। কিন্তু সব বিষয়ের বইয়ের শুরুতেই তাঁর ছবি ও পরিচিতি রাখার প্রয়োজনীয়তা কী?
প্রসঙ্গত, ‘ভারত কেশরী’ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, শ্যামাপ্রসাদকে ঘিরে নানা পরিকল্পনা বাস্তবায়িত করতে সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে বিশেষ কমিটি তৈরি হয়েছে সরকারের তরফে। সেই কমিটির বৈঠকের পরেই অন্যতম বড় সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছিল, স্কুলশিক্ষা দপ্তরের উদ্যোগে আগামী শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পর্ব। তাঁর আত্মবলিদান পড়ানো হবে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সর্বস্তরে। প্রকাশিত হবে আলাদা বই। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী অন্তর্ভুক্ত হবে, তেমনই তাঁকে নিয়ে বই প্রকাশেও আগ্রহী রাজ্য সরকার।
