Hashtagintro

১৫০ বছর বাঁচতে চান পুতিন! প্রেসিডেন্টের ইচ্ছাপূরণে বাঁদরের রক্ত নিয়ে গবেষণায় রুশ বিজ্ঞানীরা

নশ্বর মানুষের অবিনশ্বর হওয়ার আকাঙ্ক্ষা সুপ্রাচীন। ভারতের রামায়ণ-মহাভারত-সহ বিশ্বের সমস্ত মহাকাব্যে অমরত্বের লক্ষ্যে কঠিন তপস্যা এবং দেবতার বড়প্রাপ্তির কথাও জানা য়ায়। অমৃতের অধিকার পেতে দেবাসুরের যুদ্ধের কথাও ভারতীয় মাত্রই জানেন। নেহাত অমরত্ব না মিললেও কয়েক দশ আয়ুও যদি বাড়ানো যায়? সেই লক্ষ্যে শয় শয় বৃদ্ধ বাঁদরের রক্ত নিয়ে চমকে দেওয়া গবেষণা শুরু করেছেন রাশিয়ার একঝাঁক বিজ্ঞানী। এমন কাণ্ডের নেপথ্যে আসলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্তত ১৫০ বাঁচার তীব্র বাসনা। এমনটাই দাবি, ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের।

বুধবার প্রকাশিত হয়েছে ডেইলি মেইলের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছে, পুতিনের আয়ু বাড়াতে বাঁদর নিয়ে গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন রুশ প্রেসিডেন্টের বিশ্বস্ত অনুচর হিসাবে পরিচিত বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা ৮০ বছর বয়সি মিখাইল কোভালচুক। আরও জানা গিয়েছে, রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে ২২টি প্রজাতির সাত হাজারের বেশি বাঁদর রয়েছে। এর মধ্যে ৩০ বছরের বেশি বয়সি বাঁদরগুলিকে একটি গবেষণা করছেন বিজ্ঞানীরা। তাদের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দীর্ঘায়ু হওয়ার জৈবিক রহস্য খুঁজছেন তাঁরা।

মানুষের সঙ্গে বাঁদর শারীরিক প্রক্রিয়ার বেশ খানিকটা মিল রয়েছে। মনে করা হচ্ছে, এই কারণেই আয়ু বাড়ানোর গবেষণায় বাঁদরকে বেছে নেওয়া হয়েছে। ডেইলি মেইলের দাবি, সম্প্রতি মস্কোর এক বিজ্ঞান সম্মেলনে কোভালচুক বলেন, ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সি বাঁদরদের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে। বায়োকেমিক্যাল পরীক্ষা, শারীরিক গঠন বিশ্লেষণ, রক্তনালির পরীক্ষা ও মস্তিষ্কের স্ক্যান-সহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে আরও জানা গিয়েছে, পুতিনের দীর্ঘায়ু প্রকল্পে নেতৃত্বে মিখাইল কোভালচুকের পাশাপাশি রয়েছেন প্রেসিডেন্টের মেয়ে ও চিকিৎসক মারিয়া ভরোন্তসোভা। সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। উল্লেখ্য, গত বছর বেজিং সফরের সময় চিনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে পুতিনের অঙ্গ প্রতিস্থাপন ও ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক সম্মেলনে পুতিন বলেন, মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। মনে করা হচ্ছে, সেই লক্ষ্যেই বাঁদরের রক্ত নিয়ে গবেষণা চালাচ্ছেন রুশ বিজ্ঞানীরা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language