শর্তসাপেক্ষে হাওড়ার রাসবাড়ি ঘাটে ছটপুজো করার অনুমতি কলকাতা হাই কোর্টের। শুক্রবার এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শুধুমাত্র এ বছরের জন্যই এই অনুমতি দেওয়া হচ্ছে। আগামী বছর থেকে ওই ব্যক্তিগত সম্পত্তিতে আর ছটপুজো করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। সম্পত্তির মালিকের সম্মতির ভিত্তিতেই এই বছরের পুজোর অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে, নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক নির্দেশ দিয়েছে আদালত। শর্ত অনুযায়ী, শনিবার দুপুর থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত ছটপুজো করা যাবে। ঘাটে কোনওভাবেই সাড়ে তিন হাজারের বেশি মানুষের সমাগম করা যাবে না।
আদালত জানিয়েছে, নির্দিষ্ট সংখ্যক মানুষ প্রবেশ করার পর পুলিশকে প্রবেশ বন্ধ করতে হবে। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য পুলিশকে সিসিটিভি ক্যামেরা এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করতে হবে। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, ছটপুজো কমিটির ছয় সদস্যের নাম আদালতে নথিভুক্ত থাকবে। সম্পত্তির কোনও ক্ষতি হলে বা অপ্রীতিকর ঘটনা ঘটলে ওই সদস্যদের দায় নিতে হবে।
এই মামলায় চোরবাগানের দুর্ঘটনার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সংকীর্ণ পরিসরই ওই ঘটনার অন্যতম কারণ ছিল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আদালত জানিয়েছে, নির্দিষ্ট সংখ্যক মানুষ প্রবেশ করার পর পুলিশকে প্রবেশ বন্ধ করতে হবে। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য পুলিশকে সিসিটিভি ক্যামেরা এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করতে হবে। ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, ছটপুজো কমিটির ছয় সদস্যের নাম আদালতে নথিভুক্ত থাকবে। সম্পত্তির কোনও ক্ষতি হলে বা অপ্রীতিকর ঘটনা ঘটলে ওই সদস্যদের দায় নিতে হবে।
মামলার শুনানিতে উঠে আসে শ্রীরামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা এবং চোরবাগানের দুর্ঘটনার প্রসঙ্গ।
রাসবাড়ি ঘাটে ছটপুজো নিয়ে আপত্তি জানিয়েছিলেন ব্যক্তিগত সম্পত্তির মালিকেরা। সেই আপত্তিকে কেন্দ্র করেই আদালতের দ্বারস্থ হয় ছটপুজো কমিটি। মামলার শুনানিতে উঠে আসে শ্রীরামপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভা এবং চোরবাগানের দুর্ঘটনার প্রসঙ্গ। শুনানিতে রাসবাড়ি ঘাটের মন্দির কমিটির আইনজীবী সাক্য সেন আশঙ্কা প্রকাশ করেন, বিকল্প ঘাটগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো নেই। ফলে সেখানে বিপুল মানুষের ভিড় হলে চোরবাগানের মতো দুর্ঘটনা ঘটতে পারে। তাঁর বক্তব্য, রাসবাড়ি ঘাটের সংকীর্ণ পরিসর দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেক্ষেত্রেও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আদালতে রাজ্যের তরফে জানানো হয়, বিকল্প ঘাটগুলির পরিকাঠামো সন্তোষজনক নয়। সেখানে পুজোর আয়োজন করলে অতিরিক্ত ভিড়ের কারণে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই অন্তত এ বছরের জন্য রাসবাড়ি ঘাটে ছটপুজোর অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়। তবে ব্যক্তিগত সম্পত্তিতে কোনও অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে মালিকের সম্মতির বিষয়টি স্পষ্ট করে দেয় আদালত। প্রধান বিচারপতি মনে করিয়ে দেন, পুজার অবকাশের আগে শ্রীরামপুরে রাজনৈতিক সভার অনুমতি সংক্রান্ত মামলাতেও রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন, সম্পত্তির মালিকের অনুমতি ছাড়া ব্যক্তিগত জমিতে কোনও কর্মসূচির অনুমোদন দেওয়া যায় না। একই নীতি এ ক্ষেত্রেও প্রযোজ্য।
