আজ আপনার রাশিতে চণ্ডাল বা প্রতিকূল যোগের কিছুটা প্রভাব দেখা দিতে পারে। যেকোনও নথিতে সই করার আগে ভালো করে পড়ুন। স্বাস্থ্যের যত্ন নিন, বিশেষ করে হাড় বা স্নায়ুর সমস্যায় কষ্ট হতে পারে। ব্যবসায় অংশীদারদের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। অপ্রত্যাশিত কোনও ব্যয়ের কারণে বাজেট বিঘ্নিত হতে পারে। পরিবারের কারও ব্যবহারে কষ্ট পেতে পারেন। মাথা ঠান্ডা রেখে সমস্ত পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন।
- শুভ রং: টিয়া সবুজ
- শুভ সংখ্যা: ৫
- প্রতিকার: গণেশ পুজো করুন বা কপালে চন্দনের তিলক দিন।
