Hashtagintro

রায়নার বিজেপির বিধায়কের ফোন হ্যাক! টাকা চেয়ে মেসেজ পরিচিতদের কাছে, সাইবার থানায় ছুটলেন সুভাষ

বিধায়কের নাম করে বিভিন্ন জায়গায় টাকা দাবি করা হচ্ছে। ফোন হ্যাক করে পাঠানো হচ্ছে মেসেজ। রায়নার বিজেপির বিধায়ক সুভাষ পাত্রের তরফে যাচ্ছে মেসেজ। তা জানতে পেরেই মঙ্গলবার বর্ধমান সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

কী করে হ্যাক হল ফোন? বিধায়কের অনুমান, দিন কয়েক আগে তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপার থেকে দাবি করা হয়, দিল্লি থেকে চিঠি এসেছে। সেটি দেওয়ার জন্য যোগাযোগ করা হয়েছে। তারপরই ফোন ও হোয়াটসঅ্যাপ হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় বলে মনে করছেন বিধায়ক। এরপর তাঁর হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করে কারও কাছে ৫ হাজার, কারও কাছে ২০ হাজার টাকা চাওয়া হয়েছে। সঙ্গে কিউআর কোডও পাঠায় হ্যাকাররা। একজন টাকা পাঠিয়েও দেন বলে জানা গিয়েছে। অনেক জনের কাছে মেসেজ যাওয়ার পর সন্দেহবশত বিধায়ককে ফোন করেন কেউ কেউ।

মঙ্গলবার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক। সেই সময় বিভিন্ন জায়গা থেকে তাঁর কাছে ফোন আসে। প্রতিটা ফোনে তাঁকে জানানো হতে থাকে, তাঁর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে টাকা চেয়ে মেসেজ গিয়েছে। তা জানতে পেরেই অনুষ্ঠান বাতিল করে সোজা বর্ধমান সাইবার থানায় ছুটে যান বিধায়ক। লিখিত অভিযোগ দায়ের করেন। বিধায়ক সুভাষ পাত্র জানান, যাঁদের কাছে ওই মেসেজ গিয়েছে, তাঁরা ভয় পাবেন না। তিনি কারও কাছে এইভাবে অর্থ চাননি। প্রয়োজনে হলে তিনি নিজেই ফোন করতেন।” ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান সাইবার থানা।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language