Hashtagintro

‘খুব শিগগির জেলে যাবে অভিষেক’, কালীঘাট কাণ্ডে চ্যালেঞ্জ শান্তনুর

অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি জেলে যাবেন। কল্যাণীতে সাংসদ কার্যালয় উদ্বোধনে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শুক্রবার রাত থেকে কালীঘাটে অভিষেকের বাড়ির সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। এই নিয়ে প্রশ্ন করা হলে শান্তনু বলেন, খুব তাড়াতাড়ি অভিষেককে গ্রেপ্তার করা হবে।

বনগাঁ লোকসভার অন্তর্গত কল্যাণী বিধানসভা। আর সেই বনগাঁ লোকসভায় ২০১৯ ও ২০২৪ সালে জয়ী হন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। এতদিন কল্যাণী লোকসভার অন্তর্গত সমস্ত নাগরিককে যে কোনও কাজকর্মের জন্য বনগাঁয় যেতে হত। এই যন্ত্রণা থেকে কল্যাণী-সহ পারিপার্শ্বিক বিধানসভার নাগরিকদের মুক্তি দিতে শনিবার কল্যাণী নিমতলা জুডিও শপিংমল সংলগ্ন এলাকায় সাংসদ কার্যালয় উদ্বোধন করেন বনগাঁ লোকসভার সাংসদ। শনিবার কল্যাণীতে সাংসদ কার্যালয় উদ্বোধন করতে আসেন তিনি। এদিনের অনুষ্ঠান থেকে শতাধিক দুঃস্থ এবং অসহায় মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এছাড়াও বিশেষভাবে সক্ষমদের জন্য দেওয়া হয় হুইল চেয়ার।

পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, এই কার্যালয় থেকে সাধারণ মানুষের জন্য কাজকর্ম হবে। সেই সময়ই তাঁকে অভিষেককে নিয়ে প্রশ্ন করা হলে শান্তনু বলেন, অভিষেক খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবেন।

উল্লেখ্য, আজ ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই উপলক্ষে শুক্রবার রাত থেকেই তাঁর বাড়ির সামনে জমায়েত করেন তাঁর অনুগামীরা। সেই সময় বিজেপির কিছু কর্মী সমর্থকরা কালীঠাকুর আনতে যাচ্ছিলেন বলে দাবি। তখনই দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। চোর স্লোগান দেওয়া হয়, ছেঁড়া হয় অভিষেকের ব্যানার, কাটআউট। ডায়মন্ড হারবারের সাংসদের অনুগামীরা বাধা দিলে হাতাহাতি বাধে। পুলিশ এসে দু’পক্ষকেই সরিয়ে দেয়। এরপরই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন অভিষেক। তাঁকে দেখতে পেয়ে ফের শুরু হয় স্লোগান। চলে পালটা স্লোগানও। ধীরে ধীরে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাড়ে পুলিশের সংখ্যা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের সঙ্গে বাড়ির নিচে বসে পড়েন। নিরাপত্তার স্বার্থে তাঁকে বাড়ির ভিতরে যেতে বলে পুলিশ। অভিষেক যাননি। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান তিনি। অভিষেকের দাবি, পুলিশের সামনেই মারধর করা হয়েছে। এই নিয়ে শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট চত্বর। শুক্রবার রাতের ঘটনার পর দুপুরে অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি নিজে মাইক হাতে দুই বার বাড়ির বাইরে বের হন। সেখান থেকে বিজেপি ও পুলিশের বিরুদ্ধে সরব হন তিনি। এই বিষয়ে প্রশ্ন করা হলে শান্তনু জানান, অভিষেক খুব তাড়াতাড়ি জেলে যাবেন।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language