Hashtagintro

এশিয়া কাপ ফাইনালে ভারত-পাক মহারণ, জোড়া হারের বদলা নিতে ভরসা শেহওয়াগ-দ্রাবিড়রা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের পর টুর্নামেন্টে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। পরপর দুই ম্যাচ জিতে ফাইনালে উঠলেও ধারেভারে পাক দলকেই ফেভারিট ধরছেন বিশেষজ্ঞরা।.

এক বছর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে টুর্নামেন্টের ফাইনালে হার। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ১৯১ রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য ট্রফি ঘরে তুলেছিল। চলতি অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপেও গ্রুপ পর্যায়ে ফের হার পাকিস্তানের কাছে। এবার ৩ উইকেটে। সিনিয়র পর্যায়ে ভারতীয় ক্রিকেট দল যতই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে দাপট দেখাক, জুনিয়র পর্যায়ে তার ছন্দপতন ঘটেছে। তাই জয়ের ছন্দ ফিরিয়ে আনার লক্ষ্যে রবিবার ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সর্বস্ব দিতে বদ্ধপরিকর।

প্রতিশোধের একটা ব্যাপার থাকছেই। একইসঙ্গে ভারতের সামনে রয়েছে নবমবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তবে মুখে তা প্রকাশ করছে না ভারতের জুনিয়র দল। বরং নিজেদের ভুলত্রুটি শুধরে খেতাব জয়ের লক্ষ্যকে সামনে রেখেই নামছে তারা। এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা নির্ভর করে আছে বীরেন্দ্র শেহবাগপুত্র আর্যবীর শেহবাগের বিস্ফোরক ব্যাটিংয়ের উপর। একইসঙ্গে তারা নির্ভর করছে ঈশান সুদের উপরও। আর্যবীর চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে আছেন। ইতিমধ্যেই তিনি চার ম্যাচে ৩০৩ রান করেছেন।

ভারতীয় দলের আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়ও এই দলের অংশ। যদিও চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে অন্বয়ের ব্যাট এখন কথা বলেনি। ফাইনালের মতো বড় মঞ্চে সেও নিজেকে মেলে ধরার চেষ্টা করবে। তবে পাকিস্তানের পেস আক্রমণ ভারতকে গ্রুপ পর্বের ম্যাচে ভালোরকম চাপে রেখেছিল। ফাইনালেও সেটাই ভাবাবে টিম ইন্ডিয়ার ছোটদের।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language