Hashtagintro

জ্যোতিকার পর আটক অভিনেতা তমাল মেহবুব, অশান্ত বাংলাদেশে তারকাদের ধরপাকড় অব্যাহত!

অগ্নিগর্ভ বাংলাদেশে তারকাদের ধরপাকড় অব্যাহত। নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতেই গ্রেপ্তার করা হয় পদ্মাপাড়ের স্বনামধন্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। এবার জনপ্রিয় টেলি অভিনেতা তমাল মেহবুবের আটকের খবর প্রকাশ্যে এল।

অগ্নিগর্ভ পরিস্থিতিতে বুধবারই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে আরও এক অভিনেতাকে তাঁর নিজস্ব বাসভবন থেকে তুলে নিয়ে গেল পুলিশ।

ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি পদ্মাপাড়ে। রাতের ঢাকায় পরপর চারটি বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পাশাপাশি, ককটেল বিস্ফোরণও হয়। দিকে দিকে ভাঙচুর চালাচ্ছে আওয়ামি লিগের নেতা-কর্মীরা। ইতিমধ্যেই চারজনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, আওয়ামি লিগের খাসতালুক বলে পরিচিত গোপালগঞ্জে বাজছে জাতির জনক ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবর রহমানের ভাষণ। এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে বুধবারই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে আরও এক অভিনেতাকে তাঁর নিজস্ব বাসভবন থেকে তুলে নিয়ে গেল পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঢাকার আজিমপুরের বাড়ি থেকে আটক করা হয় ছোটপর্দার খ্যাতনামা অভিনেতা তমাল মেহবুবকে। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু আচমকাই কেন গ্রেপ্তার করা হল?

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঢাকার আজিমপুরের বাড়ি থেকে আটক করা হয় ছোটপর্দার খ্যাতনামা অভিনেতা তমাল মেহবুবকে। পরে তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু আচমকাই কেন গ্রেপ্তার করা হল? অভিযোগ, নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীদের সঙ্গে যুক্ত তমাল। শুধু তাই নয়, অভিনেতার বিরুদ্ধে উসকানিমূলক কার্যকলাপের অভিযোগও উঠেছে। এপ্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, “তমাল মাহবুবকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাঁকে এখনও কোনও মামলায় গ্রেফতার দেখানো হয়নি।”

উল্লেখ্য, বছর দুয়েক আগে উত্তাল বাংলাদেশে আওয়ামি লিগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গোষ্ঠীকে ঘিরে বিতর্কের সূত্রপাত। সেই গোষ্ঠীর সঙ্গে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবং তমাল মেহবুবের যোগসাজশের অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতেই দুই তারকাকে আটক করা হয়েছে বলে খবর।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language