Hashtagintro

মালয়েশিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান? আগামী বছরই বদলাবে নিয়ম, জেনে পা ফেলুন

আগামী বছর মালয়েশিয়া ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? ব্যাগ গোছানোর আগে বদলে যাওয়া নিয়মটা জেনে রেখেছেন তো! এত দিন ভারতীয় পর্যটকদের কাছে মালয়েশিয়া ছিল অবারিত দ্বার। পকেটে পাসপোর্ট আর টিকিট থাকলেই অনায়াসে পাড়ি জমানো যেত। কিন্তু সেই দিন এবার ফুরোতে চলেছে।

নতুন বছরের শুরু থেকেই বদলে যাচ্ছে মালয়েশিয়ার অভিবাসন নীতি। ভারতীয় নাগরিকদের জন্য এত দিন যে ‘ভিসা-ফ্রি’ বা ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা ছিল, তা পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে এবার। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় পা রাখতে গেলে ভারতীয়দের বৈধ ভিসা থাকা বাধ্যতামূলক। সম্প্রতি মালয়েশিয়ার অভিবাসন দফতর (জেআইএম) এক বিজ্ঞপ্তিতে এই বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ছবি: সংগৃহীত

কেন এই বদল?
মালয়েশিয়া সরকারের নতুন অভিবাসন নীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ। আগে ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই সে দেশে টানা ৩০ দিন পর্যন্ত থাকতে পারতেন। কিন্তু ২০২৬ সালের শেষ দিনেই সেই সুবিধার মেয়াদ ফুরোচ্ছে।

নতুন নিয়মে কী কী বদলাচ্ছে?
১ জানুয়ারি, ২০২৭ বা তার পরে যাঁরা মালয়েশিয়ায় যাবেন, তাঁদের যাত্রা শুরুর আগেই ভিসা হাতে পেতে হবে। শুধু পর্যটক নন, ব্যবসার কাজে বা অন্য যে কোনও প্রয়োজনে সে দেশে গেলেও এই নিয়ম মানতে হবে। ফলে যাঁরা আগেভাগে টিকিট কেটে ভ্রমণের পরিকল্পনা সাজান, তাঁদের এবার হিসেব কষে চলতে হবে। ভ্রমণের তালিকায় জুড়তে হবে ভিসা আবেদনের বাড়তি সময়টুকুও।

তবে পর্যটকদের ভোগান্তি কমাতে বিকল্প পথও খোলা রাখছে মালয়েশিয়া প্রশাসন। নতুন নিয়ম চালুর ঠিক এক মাস আগে থেকেই শুরু হচ্ছে অনলাইন ভিসা আবেদন প্রক্রিয়া। আগামী ১ ডিসেম্বর, ২০২৬ থেকে ভারতীয়রা ‘মাইভিসা’ (MyVISA) পোর্টালের মাধ্যমে অনলাইনে ভিসার আবেদন জানাতে পারবেন।

ছবি: সংগৃহীত

প্রশাসনের দাবি, এই পোর্টালটি বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। যাতে আবেদন প্রক্রিয়ায় কোনও জটিলতা না থাকে এবং যাত্রীরা হাতে যথেষ্ট সময় নিয়ে ভিসা জোগাড় করতে পারেন। শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে আগাম আবেদনের সুযোগ রাখা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি ভারতীয় ভ্রমণপিপাসুদের বরাবরই খুব পছন্দের। কুয়ালালামপুরের আকাশছোঁয়া অট্টালিকা থেকে শুরু করে লংকাউইয়ের নীল সমুদ্র— প্রতি বছর লক্ষ লক্ষ ভারতীয় সেখানে ভিড় জমান। ভিসা-ফ্রি সুবিধা থাকায় যাতায়াত ছিল আরও সহজ। কিন্তু নতুন বছরে সেই ছবিটা বদলাচ্ছে। তাই ২০২৭-এ মালয়েশিয়া সফরের ছক কষলে, সবার আগে ভিসার বন্দোবস্তটা সেরে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language