Hashtagintro

আগামী সপ্তাহেই শুরু রাসমেলা, কোচবিহারে গভীর রাত পর্যন্ত বাস পরিষেবা এনবিএসটিসির

কোচবিহার রাসমেলা উপলক্ষ্যে এবার গভীর রাত পর্যন্ত কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন রুটে বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)। রাত এগারোটা পর্যন্ত অধিকাংশ রুটে কোচবিহার শহরের ব্যস স্ট্যান্ড থেকে বাস চালানো হবে বলেই জানা গিয়েছে। সেই সংক্রান্ত তালিকায় ইতিমধ্যে ব্যানার আকারে এনবিএসটিসি কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে লাগানোর কাজ শুরু করেছে। অপরদিকে রাসমেলার যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা-সহ খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখতে জেলাশাসক জিতিন যাদব, পুলিশ সুপার মণীষ জোশির নেতৃত্বে একটি প্রশ্নসন ও পুলিশের একটি দল মদনমোহন বাড়ি এবং রাসমেলার মাঠ পরিদর্শন করে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস প্রসঙ্গে নিগমের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায় জানিয়েছেন, ঐতিহ্যবাহী রাসমেলায় যাতে সহজেই কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার যাত্রীরা যাতায়াত করতে পারেন, সেই কারণেই গভীর রাত পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, কোচবিহার শহর আলিপুরদুয়ারের জন্য বাস রাত এগারোটা পর্যন্ত চলাচল করবে। জোড়াইয়ের জন্য শেষ বাস রাত দশটায় ছাড়বে। তাছাড়া কোচবিহার জেলার মহকুমাগুলির মধ্যে মেখলিগঞ্জ এর ন্য রাত সাড়ে ন’টাতে বাস পাওয়া যাবে। মাথাভাঙার জন্য রাত এগারোটা পর্যন্ত বাস থাকবে। বক্সিরহাটের জন্য রাত দশটা এবং সিতাইয়ের জন্য রাত সাড়ে ন’টায় বাস কোচবিহার থেকে ছাড়বে। দিনহাটা তুফানগঞ্জ এবং ফালাকাটার জন্য রাত ১১টাতে শেষ বাস থাকবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাস মেলার সময় প্রথমবার সাগরদিঘিতে আরতির ব্যবস্থা থাকছে। তারসঙ্গে থাকবে অত্যাধুনিক লাইট ও সাউন্ডের প্রদর্শনী। লেজার শো-এর মাধ্যমে বিভিন্ন বিষয় প্রদর্শন করা হবে। আতশবাজি প্রদর্শনীয় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাছাড়া শহর সাজিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার জন্য চলছে শেষ মুহূর্তের কাজ।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language