Hashtagintro

পাসপোর্টে শেখ হাসিনার সই জাল! ম্যাট্রিক্স চেম্বার্সের নথি তুলে ধরে কী অভিযোগ রাশেদ খানের?

ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র দিতে যে ল ফর্ম চিঠি দিয়েছে, সেই ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক অনুমতিপত্রে শেখ হাসিনার জাল সই ব্যবহারের অভিযোগে সরব বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শুক্রবার সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, “শেখ হাসিনার আগের পাসপোর্টে তাঁর স্বাক্ষর ও লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের সঙ্গে কোনও মিল নেই।” এই সই জালের বিষয়টিতে ম্যাট্রিক্স চেম্বার্সকেই কাঠগড়ায় তুলেছেন রাশেদ।

গত ৯ নভেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে চিঠি দেয় ম্যাট্রিক চেম্বার্স। ওই আবেদনের বিষয়টি জানতে বৃহস্পতিবার ফের চিঠি দেন ল ফার্মটির আইনজীবী। আগের চিঠির দ্রুত জবাব দেওয়ার আর্জি জানিয়ে আইনজীবী চিঠিতে লেখেন, শেখ হাসিনার পক্ষে কাজ করার প্রমাণ চেয়েছিল বাংলাদেশ হাই কমিশন। এই কারণেই হাসিনা স্বাক্ষরিত অনুমতিপত্র যুক্ত করার কথা লেখেন আইনজীবী। ওই অনুমতিপত্র ও শেখ হাসিনার ছবি দেওয়া পাসপোর্টের সই জাল বলে দাবি করেন রাশেদ খান।

উল্লেখ্য, চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে বসবাসতারী শেখ হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি ডিসেম্বর দেশে ফিরতে চান। এরপর ৯ নভেম্বর ল ফার্মের মাধ্যমে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডি দেওার অনুরোধ জানিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট তাঁর দেশ ছাড়ার পর এটিই ছিল তাঁর প্রথন আনুষ্ঠানিক যোগাযোগ।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language