Hashtagintro

রক্ষকই ভক্ষক! জমি সমস্যা মেটাতে ‘ঘুষ’ নেওয়ার অপরাধে গোয়ালপোখরে হাতেনাতে গ্রেপ্তার সাব-ইন্সপেক্টর

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) গোয়ালপোখর থানার সাব-ইন্সপেক্টর। ১০ হাজার টাকার ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার পুলিশকর্মী। শনিবার রাজ্য দুর্নীতি শাখার গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন ওই পুলিশকর্মী। আধিকারিকেরা ধৃতকে ইসলামপুর পুলিশ জেলার দপ্তরে নিয়ে যায়। তারপর ঘুষের টাকার প্রমাণ স্পষ্ট করতে ধৃত ওই সাব ইন্সপেক্টরের আঙুলের ছাপের পরীক্ষা নির্ভুল করতে বিশেষ কেমিক্যাল সহযোগে তাঁর হাতের আঙুলগুলো পরিষ্কার করানো হয়। ইসলামপুর পুলিশ সুপার রাকেশ সিং বলেন, “রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা গ্রেপ্তার করেছেন। আমার পক্ষে কোনও প্রক্রিয়া দেওয়া সম্ভব নয়।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রেমন্ড লোহার। গোয়ালপোখর থানায় সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গোয়ালপোখর ১ ব্লকের গতি পঞ্চায়েতের একটি জমি সংক্রান্ত সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য পুলিশকর্মী ১০ হাজার টাকা ‘ঘুষ’ দাবি করেন। জানা গিয়েছে, ওই জমির মালিক জমি সমস্যা নিয়ে থানায় অভিযোগ জানায়। কিন্তু সেই জমির জটের সমাধানের জন্য কর্মরত পুলিশ রেমন্ড লোহার কমপক্ষে দশ হাজার টাকা ঘুষের দাবি করেন বলে অভিযোগ। জমির মালিকের বক্তব্য, “আমার জমি। অন্যজন দখলের চেষ্টা চালাচ্ছিল। সেই সমস্যার সমাধানের জন্য পুলিশের দ্বারস্থ হই। কিন্তু কাজ না হওয়ায় উলটে সমাধানের জন্য দশ হাজার টাকা দাবি করে ওই পুলিশ অফিসার।”

এরপরই রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিকদের বিষয়টি নজরে আসে। অভিযোগ পাওয়ার পর গোয়েন্দারা ফাঁদ পাতেন। শনিবার সকালে ঘুষ দেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে নির্দিষ্ট স্থানে ডাকা হয়। পাঁচশো টাকার বান্ডিলের দশ হাজার টাকা ওই পুলিশ আধিকারিকের হাতে তুলে দিতেই তাঁকে হাতেনাতে পুলিশকর্মীকে ধরেন আধিকারিকরা। ঘটনার পর ইসলামপুর পুলিশ জেলা সুপারের কার্যালয়ে জরুরি বৈঠক করেন রায়গঞ্জের ডিআইজি ডেভিড ইভান লেপনা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language