Hashtagintro

‘বাবা-মায়েরা মেয়েদের শাসনে রাখুন’, ধর্ষণ কাণ্ডে ‘আজব’ মন্তব্য বীরবাহার!

তৃণমূল জমানায় এক অভয়া কাণ্ড এ রাজ্যের নারী সুরক্ষাকে বড় প্রশ্নের মুখে ফেলেছিল। শহর, রাজ্যের সীমা ছাড়িয়ে দেশের নানা প্রান্তে অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদে সরব হয়েছিলেন আমজনতা। আর এই ঘটনাকে হাতিয়ার করে নারী নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল আজকের শাসকদল। সেই প্রতিশ্রুতি কতটা পূরণ হয়েছে, তা বলার সময় এখনই নয়। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে নির্যাতকরা মৃত্যুর মতো শাস্তি পেয়েছে পুলিশের এনকাউন্টারের দৌলতে। বিজেপি সরকারের ৬ মাসে ৫টি এনকাউন্টারে খতম হয়েছে ৫ ‘ধর্ষক’। এমন ‘সমাধান’ নিয়ে তর্কবিতর্ক চলছে। তবে তার মাঝে ধর্ষণ রুখতে আজব পরামর্শ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা। বাবা-মায়েদের প্রতি তাঁর পরামর্শ, ‘‘ছেলেমেয়েদের বিশেষ করে মেয়েদের শাসনে রাখুন। এই সরকার মেয়েদের নিরাপত্তা দিতে পারবে না।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরবাহা হাঁসদা বলেন, ‘‘শুধু ঝাড়গ্রামেই গত সাড়ে ৫ মাসে ১৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আগে এমনটা হয়নি। যারা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছেন, তারা এটা নিয়ে ভাবুন। আমার মনে হয় না, এই সরকার মেয়েদের নিরাপত্তা দিতে পারবে। আর আদিবাসী সম্প্রদায়কেও বলতে চাই, আমাদের কালচার যা ছিল, তাই আছে। কিন্তু অন্যান্য মানুষের সঙ্গে মিশে একটা মানসিক পরিবর্তন হয়েছে। বাবা-মায়েরা বাড়িতে ছেলেমেয়েদের শাসনে রাখুন, বিশেষ করে মেয়েদের।”

পুরুলিয়ার কাশীপুরে দিন কয়েক আগে অভিযোগ ওঠে, রাতভর যাত্রা দেখতে গিয়ে গণধর্ষণ শিকার হয় এক নাবালিকা। তার প্রেমিক-সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেয়। উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল ফোনটি। এর আগে তাদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুনর্নির্মাণ ও তার ভিডিওগ্রাফি হয়। তদন্ত এগোচ্ছে এই পথে। এর মাঝে শুক্রবার কালীঘাট তৃণমূলের তরফে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা, পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রতিনিধি দল কাশীপুরে আসেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা।

সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরবাহা হাঁসদা ‘বিতর্কিত’ মন্তব্য করে বসেন। বলেন, ‘‘শুধু ঝাড়গ্রামেই গত সাড়ে ৫ মাসে ১৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আগে এমনটা হয়নি। যারা নারী নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলে ক্ষমতায় এসেছেন, তারা এটা নিয়ে ভাবুন। আমার মনে হয় না, এই সরকার মেয়েদের নিরাপত্তা দিতে পারবে। আর আদিবাসী সম্প্রদায়কেও বলতে চাই, আমাদের কালচার যা ছিল, তাই আছে। কিন্তু অন্যান্য মানুষের সঙ্গে মিশে একটা মানসিক পরিবর্তন হয়েছে। বাবা-মায়েরা বাড়িতে ছেলেমেয়েদের শাসনে রাখুন, বিশেষ করে মেয়েদের।” এখন প্রশ্ন এই যে, ঘরে মেয়েদের শাসনে রাখলেই কি ধর্ষণ রোখা সম্ভব? ঠিক যেভাবে প্রশ্ন উঠেছে, এনকাউন্টার অপরাধের রাস্তা থেকে অপরাধীদের আটকাতে পারে কিনা।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language