Hashtagintro

বিয়েবাড়ি থেকে ফিরেই অশান্তি, নৈহাটিতে ৭৮ বছরের স্বামীকে কুপিয়ে পাশেই দা হাতে বসে রইলেন প্রৌঢ়া!

ইটের দেওয়াল, কাঠের পলকা দরজা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রমাণ দিচ্ছে নৈহাটির ১৫ নম্বর ওয়ার্ডের ওই বাড়িটাই। ব্যানার্জিপাড়ার সরু গলির পাশে এই বাড়ি থেকে শনিবার রাতে আচমকা ভেসে আসে আর্তনাদ। পাড়ার লোকেরা দৌড়ি গিয়ে দেখতে পান ভয়ঙ্কর দৃশ্য। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির দরজা খুলতেই দেখা যায় বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে। পাশে তাঁর স্ত্রীর দা হাতে বসে আছেন। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধকে কল্যাণী এইমসে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উত্তর ২৪ পরগনার নৈহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ব্যানার্জিপাড়া রক্ষাকালীতলা এলাকার ঘটনা। জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা বছর ৭৮-এর বৃদ্ধের নাম প্রভাত বিশ্বাস। তাঁর স্ত্রী বছর ৬৩-র লেখা বিশ্বাসের বিরুদ্ধেই স্বামীকে খুনের অভিযোগ উঠেছে। ওই প্রৌঢ়াকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রবিবার পাড়ার সকলেই একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর ওই বৃদ্ধের বাড়ি থেকে চিৎকারের শব্দ পান প্রতিবেশীরা। জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণেই ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কুপিয়ে খুন করেছেন স্ত্রী। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৃতের প্রতিবেশী দীব্যেন্দু বিশ্বাসের কথায়, পরিবারের সদস্যেরা একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পরই তাঁদের ঘর থেকে চিৎকার শোনা যায়। তাঁরা গিয়ে দেখেন ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন প্রভাত। পাশে দা নিয়ে বসে রয়েছেন তাঁর স্ত্রী। দিব্যেন্দু বলেন, “ঘটনা দেখামাত্র পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করলে স্বামীকে খুনের কথা স্বীকার করেছেন স্ত্রী।”

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language