কয়েকমাস আগে এসআইআরে নাম বাদ পড়েছিল। তাই পঞ্চায়েতের প্রধানের পদ থেকে ইস্তফা দেন কালনা ১ ব্লকের হাটকালনার শ্রাবন্তী মণ্ডলকে। প্রধান পদ শূন্য থাকায় এলাকার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে প্রবল সমস্যা হচ্ছিল। এখন সরকার বদলের পর মুশকিল আসান হয়ে গেল। শুক্রবার বিজেপির সমর্থনে ও তৃণমূল সদস্যদের উপস্থিতিতে নতুন প্রধান হিসাবে হাটকালনার প্রধান পদে শপথ নিলেন একসময়ে তৃণমূলের টিকিটে জয়ী কাকলি গোলদার।
হাটকালনা পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান শ্রাবন্তী মণ্ডলের এসআইআরের জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ যায়। অভিযোগ ওঠে, তিনি ভারতীয় নন, বাংলাদেশি। রাজ্যে পালাবদল হতেই জুলাই মাসে তিনি প্রধান পদ থেকে ইস্তফা দেন। পঞ্চায়েতের দায়িত্ব নেন উপপ্রধান রঞ্জিত সেন। এরপর সর্বসম্মতিক্রমে নতুন প্রধান হিসাবে শুক্রবার শপথ নেন তৃণমূলের টিকিটে জয়ী কাকলি গোলদার।

জানা গিয়েছে, ওই পঞ্চায়েতে তৃণমূলের ২৬ জন ও বিজেপির ৩ জন, মোট ২৯ জন সদস্য রয়েছেন। এদিন তৃণমূলের ২৪ জন, বিজেপির ১জন সদস্য ও সরকারি আধিকারিকদের উপস্থিতিতে ২৫ জন সদস্যের সম্মতিক্রমে নতুন প্রধান হিসাবে শপথ নেন তিনি। অনুপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান। উপপ্রধান রঞ্জিত সেন বলেন, “২৫ জন সদস্যের সম্মতিক্রমে প্রধান নির্বাচন হয়। যার মধ্যে ২৪ জন তৃণমূলের ও ১ জন বিজেপির সদস্য উপস্থিত ছিলেন।” এবার থেকে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধান।
শুধু হাটকালনা গ্রাম পঞ্চায়েতে নয়, এর আগে বেশ কয়েকটি পঞ্চায়েত ও পুরসভাতেই এই সমীকরণ দেখা গিয়েছে অর্থাৎ বিজেপির সমর্থনে তৃণমূলেরই অন্য কেউ পদে বসেছেন। আসন্ন ভোটের পর এসব পঞ্চায়েত-পুরসভা নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে আত্মবিশ্বাসী বিজেপি।