Hashtagintro

উলটোদিকে হৃদযন্ত্র-যকৃৎ-প্লীহা-পিত্তথলি! বাংলার সরকারি হাসপাতালে নবজীবন পেলেন মহিলা

এক মহিলার ‘সাইটাস ইনভার্সাস টোটালিস’ ছিল। যার অর্থ যেখানে অঙ্গপ্রত্যঙ্গগুলি অনেকটা আয়নায় দেখা প্রতিবিম্বের মতো উলটো দিকে সাজানো থাকে। এমনই এক মহিলার জটিল অস্ত্রোপচার করে প্লীহা বাদ দিল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল।

মহিলার ‘সাইটাস ইনভার্সাস টোটালিস’ ছিল। যার অর্থ যেখানে অঙ্গপ্রত্যঙ্গগুলি অনেকটা আয়নায় দেখা প্রতিবিম্বের মতো উলটো দিকে সাজানো থাকে। সাধারণত ডান দিকে থাকা যকৃৎ এবং পিত্তথলি ওই মহিলার শরীরে বাঁ দিকে রয়েছে। প্লীহা-সহ পেটের বাকি অঙ্গগুলিও স্বাভাবিক অবস্থানের বিপরীতে। হৃদযন্ত্রও রয়েছে বুকের ডান দিকে। যা বাম দিকে থাকার কথা। জটিল অস্ত্রোপচারে সুস্থ ওই মহিলা।

পূর্ব বর্ধমানের রায়নার মাধবডিহির ৪৫ বছরের এক মহিলার জটিল অস্ত্রোপচার করেছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারির ইউনিট-১বি-র চিকিৎসকেরা।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা তিন মাস ধরে পেটের উপরের দিকে ব্যথা ও বদহজমে ভুগছিলেন ওই মহিলা। এরপরে পরিবারের লোকেদের সঙ্গে হাসপাতালের বহির্বিভাগে দেখাতে এসে আল্ট্রাসোনোগ্রাফিতে পিত্তথলিতে পাথর ধরা পড়ে। এরপরেই তার পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে অঙ্গ প্রত্যঙ্গগুলি নির্দিষ্ট জায়গার উলটোদিকে অবস্থান করছে।

সাধারণত ডান দিকে থাকা যকৃৎ এবং পিত্তথলি ওই মহিলার শরীরে বাঁ দিকে রয়েছে। প্লীহা-সহ পেটের বাকি অঙ্গগুলিও স্বাভাবিক অবস্থানের বিপরীতে। হৃদযন্ত্রও রয়েছে বুকের ডান দিকে। যা বাম দিকে থাকার কথা। মেডিক্যাল কলেজের অধ্যাপক শল্য চিকিৎসক অমিত রায়ের নেতৃত্বে ল্যাপরোস্কোপি করে পিত্তথলি বাদ দেওয়া হয়। হাসপাতালের পরিষেবায় খুশি রোগী এবং রোগীর পরিবারের লোকজন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language