Hashtagintro

অশালীন আচরণ! সঞ্জয়ের শেষকৃত্য শেষে পাপারাজ্জিদের মধ্যমা প্রদর্শন, পরিচালককন্যার কীর্তিতে নিন্দার ঝড়

শনিবার সাতসকালে খ্যাতনামা পরিচালক সঞ্জয় গুপ্তার (Sanjay Gupta) মায়ানগরীর সেলেবপাড়ায় বিষাদের মেঘ। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডলা’, ‘কাবিল’ থেকে হালফিলের ‘মুম্বই সাগা’র মতো রোমহর্ষক থ্রিলার সিনেমা তৈরি করে দর্শকমহলে সাড়া ফেলেছেন। সেই পরিচালকের এহেন আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত বলিউড! চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্তার শেষকৃত্যের একটি ভিডিও নেটভুবনে ঝড়ের গতিতে ভাইরাল। প্রয়াত পরিচালকের মেয়ের কীর্তিতে তোলপাড় সিনেপাড়া থেকে সোশালপাড়া।

পাপারাজ্জিদের উদ্দেশে মধ্যমা (মিডল ফিঙ্গার) দেখালেন পরিচালককন্যা ডালিয়া। শেষকৃত্যের পর ফেরার পথে সঞ্জয়কন্যা ডালিয়ার এহেন আচরণের নেপথ্যে কোনও বিশেষ কারণ বা বিরক্তি ছিল কিনা সেটা অবশ্য স্পষ্ট নয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পরিচালক সঞ্জয় গুপ্তার মেয়ে পাপারাজ্জিদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করছেন। সেলেব প্যাপেদের ক্যামেরবন্দী সেই মুহূর্ত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের ছিছিক্কার। তুমুল বিতর্ক সমাজমাধ্যমেও।

গাড়ির ভিতরে বসে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে হাসতে মধ্যমা আঙুল দেখাচ্ছেন ডালিয়া! গাড়ি চালকও তাঁকে এই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে ডালিয়ার ‘অভব্য’ আচরণ পাপারাজ্জিদের লেন্সবন্দী। তাঁর রুচিবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা। ভাইরাল ভিডিও আর বিতর্কের মুখে এখনও সঞ্জয়কন্যার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Peepingmoon (@peepingmoonofficial)

প্রসঙ্গত, কয়েক দশকের ফিল্মি কেরিয়ারে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন সঞ্জয় গুপ্তা। কাজ করেছেন বলিউডের তাবড় সব দাপুটে অভিনেতাদের সঙ্গে। সঞ্জয় পরিচালিত সিনেমার তালিকায় রয়েছে, ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডলা’, ‘কাবিল’, ‘আতিশ’, ‘রাম শাস্ত্র’, ‘জং’, ‘জজবা’, ‘জিন্দা’, ‘হামেশা’, ‘মুসাফির’ থেকে ‘দস কাহানিয়াঁ’, ‘মুম্বাই সাগা’ এবং ‘খৌফ’-এর মতো একাধিক ছবি।

Sanjay Gupta’s daughter makes an obscene gesture at paparazzi during his funeral.
প্রয়াত পরিচালক সঞ্জয় গুপ্তা

প্রযোজক হিসেবেও বরাবর এগিয়ে রেখেছিলেন থ্রিলার কনটেন্টকেই। ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘প্ল্যান’, ‘উডস্টক ভিলা’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’ থেকে ‘পাঙ্খ’-এর মতো সিনেমা প্রযোজনা করেছেন। পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সোনু সুদ, হর্ষবর্ধন রানে, তুষার কাপুর-সহ আরও অনেকে। কান্নায় ভেঙে পড়েছেন মিলাপ জাফরি।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language