কথা ছিল দুর্গাপুজোর আগেই খুলে দেওয়া হবে ব্রিজ। কিন্তু শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি। অবশেষে স্বস্তির খবর। সম্পূর্ণ শেষ ফরাক্কা ব্রিজের কাজ। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৬ নভেম্বর ফরাক্কায় গঙ্গার উপর চার লেনের নতুন সেতুর উদ্বোধন হতে চলেছে। পশ্চিম মেদিনীপুর থেকে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পরেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়ে যাবে। জানা গিয়েছে, ওইদিনেই রাজ্যের আরও কয়েকটি সেতুর উদ্বোধন করবেন নিতিন গড়করি এবং মুখ্যমন্ত্রী। তবে ফরাক্কা ব্রিজের উপর নয়া সেতু উদ্বোধন হলে দক্ষিণবঙ্গ থেকে আরও দ্রুত পৌঁছানো সম্ভব হবে উত্তরবঙ্গে।
জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, এর ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসা ও যাওয়ার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। যার ফলে উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
এই প্রসঙ্গে ১২ নম্বর জাতীয় সড়কের মালদহের প্রকল্প আধিকারিক শুভেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, ৩১ অক্টোবর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। মালদহের দিকে সেতুর একদিক সাময়িক খুলে দেওয়া হলেও বৃহস্পতিবার চার লেনের এই সেতুটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে।
বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালের ১ জানুয়ারি ফরাক্কা ব্যারেজের পুরনো সেতু থেকে প্রায় ৫০০ মিটার ভাটিতে গঙ্গার উপর চার লেনের এই সেতু তৈরির কাজ শুরু হয়। কথা ছিল, তিন বছরের মধ্যে কাজ শেষ করার। কিন্তু কোভিড ও দুটি দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় প্রায় আট বছর লাগল সেতুটির কাজ সম্পূর্ণ হতে। বারবার সময়সীমা পেরিয়ে যাওয়ায় ক্ষোভও বাড়ছিল স্থানীয়দের মধ্যে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মূল সেতুর অংশ ২.৪৮০ কিলোমিটার ও দুই দিকে ৩ কিলোমিটার সংযোগ সড়ক। প্রথমে সেতু নির্মাণে খরচ ধরা হয়েছিল ৫২১.১৯ কোটি টাকা। কিন্তু নির্মাণের সময়সীমা বেড়ে যাওয়ার ফলে সেতু নির্মাণে খরচের অঙ্ক দাঁড়িয়েছে ৬২২.০৪ কোটি টাকা।

জানা গিয়েছে, নয়া এই সেতু খুলে দেওয়া হলে পুরনো ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। তবে যেহেতু নতুন সেতুর ওপর দিয়ে হাঁটা যাবে না, সেহেতু রেললাইন থেকে সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য ফুটপাত তৈরি করা হয়েছে। নতুন সেতু চালু হওয়ার পর উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও সহজ হবে। এই প্রসঙ্গে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, এর ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসা ও যাওয়ার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। যার ফলে উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। অন্যদিকে স্থানীয়দের বক্তব্য, ফরাক্কায় দীর্ঘ সময় ধরে লেগে থাকা যানজট এবার বন্ধ হবে। দুর্গাপুজোর আগে খোলা না হলেও শেষ পর্যন্ত সেতু চালু হওয়ায় স্বস্তি ফিরেছে ফরাক্কা, জঙ্গিপুর, মালদহের মানুষের মধ্যে।
